মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিমানবাহিনীর সব মসজিদে দোয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় ওই দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সব ঘাঁটি ও ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিমানবাহিনী। আরও পড়ুন মাইলস্টোনে নিহতদের স্বজনদের প্রশ্ন, রাষ্ট্র আমাদের জন্য কী করেছে? দোয়া ও মোনাজাতে দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রী, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আরও পড়ুন মাইলস্টোন ট্র্যাজেডি: ক্ষতিপূরণের পথ কতদূর? এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে যারা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তাদের দ্রুত আরোগ্য এবং স্বাভাবিক ও সুন্দর ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান

মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিমানবাহিনীর সব মসজিদে দোয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় ওই দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সব ঘাঁটি ও ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিমানবাহিনী।

দোয়া ও মোনাজাতে দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রী, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়।

একই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে যারা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তাদের দ্রুত আরোগ্য এবং স্বাভাবিক ও সুন্দর ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাতে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যরা অংশ নেন।

টিটি/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow