শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ। এ ঘটনায় রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ খবর এসেছে, রাজ্যের পশ্চিম মেদিনীপুরে সড়ক অবরোধ করা হয়েছে। সেখানে রাজ্য বিজেপির নেতাকর্মীরা শালবনির প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। তারা এ হত্যার প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার দাবি করেন। সড়ক অবরোধের ঘটনায় পশ্চিম মেদিনীপুরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার (০৭ মে) এনডিটিভির এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) সিদ্ধ নাথ গুপ্তর বরাত দেওয়া হয়। তিনি জানান, মধ্যমগ্রামের কাছে ঘটনাস্থল থেকে জীবিত গুলি ও ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আমরা তদন্ত শুরু করেছি। অপরাধে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির নম্বরপ্লেটটি ভুয়া এবং সেটিতে কারসাজি করা হয়েছে। ঘটনাস্থল থেকে জীবিত গুলি ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নেওয়া হচ্ছে এবং আলামত সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।

শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ। এ ঘটনায় রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ খবর এসেছে, রাজ্যের পশ্চিম মেদিনীপুরে সড়ক অবরোধ করা হয়েছে।

সেখানে রাজ্য বিজেপির নেতাকর্মীরা শালবনির প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। তারা এ হত্যার প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার দাবি করেন।

সড়ক অবরোধের ঘটনায় পশ্চিম মেদিনীপুরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার (০৭ মে) এনডিটিভির এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) সিদ্ধ নাথ গুপ্তর বরাত দেওয়া হয়। তিনি জানান, মধ্যমগ্রামের কাছে ঘটনাস্থল থেকে জীবিত গুলি ও ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আমরা তদন্ত শুরু করেছি। অপরাধে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির নম্বরপ্লেটটি ভুয়া এবং সেটিতে কারসাজি করা হয়েছে। ঘটনাস্থল থেকে জীবিত গুলি ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নেওয়া হচ্ছে এবং আলামত সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow