শুভ্র চাঁদের প্রার্থনা
রোজার নিবিড় এবাদত শেষে সন্ধ্যা আকাশ কোণে, শুভ্র চাঁদ উঠেছে আজ, ধোয়া-তুলোর মতন প্রাণে। অমল তারার পাশে সে যেন করুণা-দীপ জ্বালে, স্নিগ্ধ আলোয় ভরে ওঠে ক্লান্ত হৃদয় কালে কালে। সিয়ামের শুচি সাধনায় যে মন হয়েছে নির্মল, আজ সে পরে সফেদ বসন— পবিত্রতায় সমুজ্জ্বল। অন্তর যেন ধৌত নদী, সব ক্লেদ ভেসে গেছে দূরে, সাদা রঙে জেগে ওঠে ধরণী খোদার প্রার্থনার সুরে। কোলাকুলির উষ্ণতায় মিলায় সব বিভেদরেখা, ভ্রাতৃত্বের মধুর বন্ধন জাগে হৃদয়ের অন্তরের রেখা। অশ্রু-হাসির মিশ্র সুরে বাজে আনন্দের বাণী, মানবতার সুধাধারায় ভিজে ওঠে ধরণী। চাঁদের ঐ শুচি আলোর মতন হোক প্রাণখানি, অহংকারের কালিমা মুছে জাগুক শুভ্র বাণী। ঈদের এই পবিত্র ক্ষণে বাজুক নতুন আবাহন, শুদ্ধাচারে পূর্ণ হোক সবার জীবনাচরন।
রোজার নিবিড় এবাদত শেষে সন্ধ্যা আকাশ কোণে,
শুভ্র চাঁদ উঠেছে আজ, ধোয়া-তুলোর মতন প্রাণে।
অমল তারার পাশে সে যেন করুণা-দীপ জ্বালে,
স্নিগ্ধ আলোয় ভরে ওঠে ক্লান্ত হৃদয় কালে কালে।
সিয়ামের শুচি সাধনায় যে মন হয়েছে নির্মল,
আজ সে পরে সফেদ বসন— পবিত্রতায় সমুজ্জ্বল।
অন্তর যেন ধৌত নদী, সব ক্লেদ ভেসে গেছে দূরে,
সাদা রঙে জেগে ওঠে ধরণী খোদার প্রার্থনার সুরে।
কোলাকুলির উষ্ণতায় মিলায় সব বিভেদরেখা,
ভ্রাতৃত্বের মধুর বন্ধন জাগে হৃদয়ের অন্তরের রেখা।
অশ্রু-হাসির মিশ্র সুরে বাজে আনন্দের বাণী,
মানবতার সুধাধারায় ভিজে ওঠে ধরণী।
চাঁদের ঐ শুচি আলোর মতন হোক প্রাণখানি,
অহংকারের কালিমা মুছে জাগুক শুভ্র বাণী।
ঈদের এই পবিত্র ক্ষণে বাজুক নতুন আবাহন,
শুদ্ধাচারে পূর্ণ হোক সবার জীবনাচরন।
What's Your Reaction?