শুরু হলো করপোরেট ফুটবলের উন্মাদনা
ঢাকার সাঁতারকুলে সান ভ্যালি আবাসনের নাটমেগ ফিল্ডে বর্ণাঢ্য এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা।
ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ব্যানারে নাটমেগের আয়োজিত দেশের অন্যতম প্রধান করপোরেট ফুটবল প্ল্যাটফর্মের এই নতুন আসরের সূচনায় উপস্থিত ছিলেন করপোরেট খাতের বহু শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, অতিথি ও অংশগ্রহণকারী দল।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম; সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং এফআইসিসিআই পরিচালক এম. এইচ. এম. ফাইরোজ; মি. মানাস সিং, সিইও, এসটিএস ক্যাপিটাল লিমিটেড এবং পরিচালক, এফআইসিসিআই; মি. ক্রিস অল্ট, গ্লোবাল প্রেসিডেন্ট, এ অ্যান্ড ই; অ্যাক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আদিল হোসেন; এফআইসিসিআই -এর নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির এবং নাটমেগের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম।
অনুষ্ঠানটি প্রথমেই দলগুলোর ওয়ার্ম-আপ দিয়ে শুরু হয়। এরপর একে একে অতিথি পরিচিতি এবং মূল বক্তব্য পর্বে কর্পোরেট
ঢাকার সাঁতারকুলে সান ভ্যালি আবাসনের নাটমেগ ফিল্ডে বর্ণাঢ্য এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা।
ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ব্যানারে নাটমেগের আয়োজিত দেশের অন্যতম প্রধান করপোরেট ফুটবল প্ল্যাটফর্মের এই নতুন আসরের সূচনায় উপস্থিত ছিলেন করপোরেট খাতের বহু শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, অতিথি ও অংশগ্রহণকারী দল।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম; সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং এফআইসিসিআই পরিচালক এম. এইচ. এম. ফাইরোজ; মি. মানাস সিং, সিইও, এসটিএস ক্যাপিটাল লিমিটেড এবং পরিচালক, এফআইসিসিআই; মি. ক্রিস অল্ট, গ্লোবাল প্রেসিডেন্ট, এ অ্যান্ড ই; অ্যাক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আদিল হোসেন; এফআইসিসিআই -এর নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির এবং নাটমেগের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম।
অনুষ্ঠানটি প্রথমেই দলগুলোর ওয়ার্ম-আপ দিয়ে শুরু হয়। এরপর একে একে অতিথি পরিচিতি এবং মূল বক্তব্য পর্বে কর্পোরেট খেলাধুলার মাধ্যমে টিমওয়ার্ক, লিডারশিপ এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার মনোভাব বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম টুর্নামেন্টটিকে করপোরেট পর্যায়ে ফুটবলকে প্রোমোট করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি দেশের ক্রমবর্ধমান ফুটবল খেলার সংস্কৃতিতে এর ইতিবাচক প্রভাবের কথাও ব্যক্ত করেন।
পরবর্তীতে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রবেশের মধ্য দিয়ে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী ম্যাচের দলগুলোকে নিয়ে একটি ফটোসেশনের মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘটে।
এবারের আসরে ২০টি শীর্ষস্থানীয় বহুজাতিক ও কর্পোরেট দল অংশগ্রহণ করছে, যা প্রথম আসরকে ছাড়িয়ে গেছে এবং কর্পোরেট সম্পৃক্ততায় এই প্ল্যাটফর্মটির অবস্থান দিনদিন আরও জোরদার হয়ে উঠছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা হয়। ম্যাচে ফুডপান্ডা ৪-০ গোলের জয়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করে।
উদ্বোধনী দিনের অন্যান্য ম্যাচগুলোতেও ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আমেরিকান অ্যান্ড এফার্ড বাংলাদেশ লিমিটেড ২-১ গোলে এসটিএস গ্রুপকে পরাজিত করে জয় তুলে নেয়। অন্যদিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিপক্ষে ৩-০ গোলের চমৎকার জয় পায়। আরেকটি ম্যাচে রবি আজিয়াটা পিএলসি নেসলে বাংলাদেশ পিএলসি-কে ২-০ গোলে হারিয়ে উদ্বোধনী দিনের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
এই ফলাফলগুলো টুর্নামেন্টের একটি প্রাণবন্ত সূচনা এনে দেয় এবং মাঠের দর্শকদের পাশাপাশি অনলাইন দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করে।
এই টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে অ্যাক্সেনটেক। এছাড়াও সম্মিলিতভাবে আয়োজনটির সফল বাস্তবায়নে ভূমিকা রেখেছে কো-স্পন্সর সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং এয়ারলাইন পার্টনার নভোএয়ার।
২০২৬ সালের ২৪ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত চলা এই টুর্নামেন্টে ১৬টি ম্যাচ ডে জুড়ে মোট ৫০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব ও নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কাপ ও প্লেট, দুই ধরনের সেগমেন্ট থাকবে। প্রতিটি ম্যাচ নাটমেগ ঢাকা এবং এফআইসিসিআই-এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে, ফলে দর্শকরা আরো উৎসাহের সঙ্গে টুর্নামেন্টটির সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
উদ্বোধনী আয়োজনের ব্যাপক সফলতা এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর মৌসুম একটি সুস্থ প্রতিযোগিতা, একাত্মতা ও কর্পোরেট সংহতির আনন্দে ভরপুর প্ল্যাটফর্ম হবে বলেই আশা করা যাচ্ছে।