শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শোকজ
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (৭ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ফয়সাল হোসেনের বিরুদ্ধে। এই ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হলো। আরও পড়ুন জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে জুলাই শহীদের বাবাকে মারধরের হুমকির অভিযোগ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ফয়সাল হোসেনকে উপস্থিত হয়ে এই লিখিত ব্য
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার (৭ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ফয়সাল হোসেনের বিরুদ্ধে। এই ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ফয়সাল হোসেনকে উপস্থিত হয়ে এই লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন করেন। এ সময় তাকে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার সময় যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিশৃঙ্খলা তৈরি করে ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে শাখা ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে তিনি বাগ্বিতণ্ডায় জড়ান এবং পরিস্থিতি উত্তপ্ত করেন।
মো. রকিব হাসান প্রান্ত/এসজেডএইচ/এসআর
What's Your Reaction?
