শেখ হাসিনা ও দোসরদের শাস্তির দাবিতে শনিবার গণসমাবেশ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে যশোরে গণসমাবেশ করবে জেলা স্বেচ্ছাসেবক দল। আগামী শনিবার (২৫ জুলাই) যশোর শহরের চৌরাস্তা মোড় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার বিকেল সাড়ে ৩টায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এমপি। বিশেষ বক্তা থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। মোস্তফা আমির ফয়সাল বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশের তারিখ ঘোষণার পর গত এক সপ্তাহ ধরে জেলার সব সাংগঠনিক ইউনি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে যশোরে গণসমাবেশ করবে জেলা স্বেচ্ছাসেবক দল। আগামী শনিবার (২৫ জুলাই) যশোর শহরের চৌরাস্তা মোড় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার বিকেল সাড়ে ৩টায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এমপি। বিশেষ বক্তা থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
মোস্তফা আমির ফয়সাল বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশের তারিখ ঘোষণার পর গত এক সপ্তাহ ধরে জেলার সব সাংগঠনিক ইউনিট প্রস্তুতি সভা করেছে। তিনি দাবি করেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং এবারের সমাবেশে অতীতের তুলনায় বেশি মানুষের উপস্থিতি হবে।
তিনি বলেন, ছুটির দিনে শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড়ে সমাবেশ হওয়ায় জনসাধারণের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য রাজু আহমেদ প্রমুখ।
মিলন রহমান/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?