শেখ হাসিনাকে ফেরাতে শপথ, যুবলীগ নেতা গ্রেপ্তার

‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লক্ষ্মীপুরের কমলনগরে শপথ করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অন্তত আড়াই’শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।  এ মামলায় তাৎক্ষণিক চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎এর আগে, গত রোববার (২৬ এপ্রিল) রাতে মোমবাতি জ্বালিয়ে উপজেলার কালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মীরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ করেন। একইভাবে ওই ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরাও ওই সময় শপথে অংশ নেন। পরের দিন সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেইজে ২ মিনিট ৪১ সেকেন্ডের ওই শপথের ভিডিও প্রচার করেন।  ভিডিওতে তাদের বলতে দেখা যায়, ‘আমি শপথ করিতেছি, কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী ও অঙ্গসংগঠন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

শেখ হাসিনাকে ফেরাতে শপথ, যুবলীগ নেতা গ্রেপ্তার

‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লক্ষ্মীপুরের কমলনগরে শপথ করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অন্তত আড়াই’শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এ মামলায় তাৎক্ষণিক চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎এর আগে, গত রোববার (২৬ এপ্রিল) রাতে মোমবাতি জ্বালিয়ে উপজেলার কালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মীরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ করেন। একইভাবে ওই ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরাও ওই সময় শপথে অংশ নেন। পরের দিন সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেইজে ২ মিনিট ৪১ সেকেন্ডের ওই শপথের ভিডিও প্রচার করেন। 

ভিডিওতে তাদের বলতে দেখা যায়, ‘আমি শপথ করিতেছি, কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী ও অঙ্গসংগঠন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন।’ 

ওই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয়তু শেখ হাসিনা। শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম। জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম। তেল দে গ্যাস দে, নইলে গদি ছাইড়া দে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- এসব স্লোগান দিতে থাকেন। 

‎এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলেন। তবে তিনি খোঁজখবর নিবেন বলে জানান।

‎কমলনগর থানার ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow