শেখ হাসিনার দেশে ফেরার বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চলতি বছরেই দেশে ফেরার কথা জানিয়েছেন। তার এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে—শেখ হাসিনা দেশে ফেরার সময় উল্লেখ করেছেন, তাকে ফিরিয়ে আনতে বাধা কোথায় এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আদালত একজন ব্যক্তিকে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি দেশের বাইরে অবস্থান করে কী বক্তব্য দিচ্ছেন, সেটি প্রাসঙ্গিক নয়। তিনি বলেন, বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতায় কোনো ঘাটতি নেই। শামা ওবায়েদ আরও বলেন, দেশে সংঘটিত দুর্নীতি, হত্যাকাণ্ড ও গুমের অভিযোগগু

শেখ হাসিনার দেশে ফেরার বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চলতি বছরেই দেশে ফেরার কথা জানিয়েছেন। তার এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে—শেখ হাসিনা দেশে ফেরার সময় উল্লেখ করেছেন, তাকে ফিরিয়ে আনতে বাধা কোথায় এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আদালত একজন ব্যক্তিকে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি দেশের বাইরে অবস্থান করে কী বক্তব্য দিচ্ছেন, সেটি প্রাসঙ্গিক নয়।

তিনি বলেন, বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতায় কোনো ঘাটতি নেই।

শামা ওবায়েদ আরও বলেন, দেশে সংঘটিত দুর্নীতি, হত্যাকাণ্ড ও গুমের অভিযোগগুলোর সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতেই হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছে এবং তা এখনো চলমান রয়েছে। এ প্রক্রিয়ায় শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।

ভারতের সহযোগিতার ঘাটতি বা কোনো আইনি জটিলতা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয় আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এবং এতে কোনো ঘাটতি নেই।

এদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত কূটনৈতিক আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বিবেচনায় ভারত এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দ্রুত একটি কার্যকর অগ্রগতি হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow