শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখতে হবে

শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধ করতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। শনিবার (৮ আগস্ট ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান বলে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আতাউর রহমান বলেন, পতিত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে প্রতিবেশীদের সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক জিইয়ে রাখার যে নীতি নিয়েছে তা দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতি বয়ে আনবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করে একটি স্বৈরাচারী শক্তির সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেওয়ার পরিণতি ভারতকে বহন করতে হবে। আরও পড়ুন ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী / ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না ‘আমরা সরকারকে বলবো, শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধ করতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদার করতে হবে। কারণ মিথ্যা প্রচারণায় আওয়ামী লীগের পারঙ্গমতা প্রমাণিত,’ যোগ করেন ত

শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখতে হবে

শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধ করতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শনিবার (৮ আগস্ট ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান বলে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আতাউর রহমান বলেন, পতিত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে প্রতিবেশীদের সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক জিইয়ে রাখার যে নীতি নিয়েছে তা দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতি বয়ে আনবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করে একটি স্বৈরাচারী শক্তির সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেওয়ার পরিণতি ভারতকে বহন করতে হবে।

‘আমরা সরকারকে বলবো, শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধ করতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদার করতে হবে। কারণ মিথ্যা প্রচারণায় আওয়ামী লীগের পারঙ্গমতা প্রমাণিত,’ যোগ করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না, বিচারের গতি স্লথ করা যাবে না। দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। অন্যথায় দেশে ফেরার ঘোষণা দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ বারবার নেবে শেখ হাসিনা। সেই রাস্তা বন্ধ করতে দ্রুত ও ব্যাপকতার সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।

আতাউর রহমান দাবি করেন, একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কাজেও গতি আনতে হবে। সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা যাবে।

এমইউ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow