শেখ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলার চার্জগঠন শুনানি পেছাল

‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিংকে কেন্দ্র করে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির জন্য আগামী ১৭ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন। এ সময় মামলায় গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ৩১ আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করে মামলাটি করা হয়। তাদের মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন বর্তমানে পলাতক রয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি সংগঠন গঠন করা হয়। ওই বৈঠকে অংশগ্রহণকারীদের কেউ কেউ গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন এবং এ লক্ষ্যে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্য

শেখ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলার চার্জগঠন শুনানি পেছাল

‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিংকে কেন্দ্র করে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির জন্য আগামী ১৭ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

এ সময় মামলায় গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ৩১ আসামিকে আদালতে হাজির করা হয়।

এর আগে শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করে মামলাটি করা হয়। তাদের মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি সংগঠন গঠন করা হয়। ওই বৈঠকে অংশগ্রহণকারীদের কেউ কেউ গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন এবং এ লক্ষ্যে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow