শেরপুর-জামালপুরের উন্নয়নে সংসদে যেতে চান নিপু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হতে সারাদেশের মতো শেরপুর-জামালপুর থেকেও একাধিক প্রার্থীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এসব প্রার্থীদের মাঝে ইতিমধ্যে অনেকেই আলোচনায় এসেছেন। আলোচনার শীর্ষে থাকা প্রার্থীদের মাঝে একজন হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক পারভেছুন নাহার নিপু। বিএনপি সূত্রে জানা গেছে, পারভেছুন নাহার নিপু দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকায় পারভেছুন নাহার নিপুর নাম আলোচনায় রয়েছে। এ বিষয়ে পারভেছুন নাহার নিপু বলেন, দল যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে শেরপুর ও জামালপুরের মানুষের উন্নয়ন এবং নারী ক্ষমতায়নে কাজ করতে চাই। তিনি আরও বলেন, শেরপুর একটি পিছিয়ে পড়া জেলা। এটিকে আধুনিক ও উন্নত জেলায় পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শেরপুর-জামালপুরের উন্নয়নে সংসদে যেতে চান নিপু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হতে সারাদেশের মতো শেরপুর-জামালপুর থেকেও একাধিক প্রার্থীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এসব প্রার্থীদের মাঝে ইতিমধ্যে অনেকেই আলোচনায় এসেছেন। আলোচনার শীর্ষে থাকা প্রার্থীদের মাঝে একজন হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক পারভেছুন নাহার নিপু।

বিএনপি সূত্রে জানা গেছে, পারভেছুন নাহার নিপু দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকায় পারভেছুন নাহার নিপুর নাম আলোচনায় রয়েছে।

এ বিষয়ে পারভেছুন নাহার নিপু বলেন, দল যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে শেরপুর ও জামালপুরের মানুষের উন্নয়ন এবং নারী ক্ষমতায়নে কাজ করতে চাই। তিনি আরও বলেন, শেরপুর একটি পিছিয়ে পড়া জেলা। এটিকে আধুনিক ও উন্নত জেলায় পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow