শেরপুরে অবৈধভাবে মাটি কাটায় ৩ চালকের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) ও চারটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রাকিব (২৩), একই উপজেলার মো. আরমান (২৬) এবং কাহালু উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আল-আমিন (২৩)। দণ্ডপ্রাপ্তরা মূলত এক্সকাভেটর ও ড্রাম ট্রাকের চালক। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আড়ংশাইল গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান সেখানে অভিযান চালান। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানের সময় মূলহোতা পুকুর মালিকসহ সংশ্লিষ্ট অন্যদের পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ এবং চারটি ড্রাম ট্রাক আটক করা হয়। এছাড়া

শেরপুরে অবৈধভাবে মাটি কাটায় ৩ চালকের কারাদণ্ড
বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) ও চারটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রাকিব (২৩), একই উপজেলার মো. আরমান (২৬) এবং কাহালু উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আল-আমিন (২৩)। দণ্ডপ্রাপ্তরা মূলত এক্সকাভেটর ও ড্রাম ট্রাকের চালক। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আড়ংশাইল গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান সেখানে অভিযান চালান। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানের সময় মূলহোতা পুকুর মালিকসহ সংশ্লিষ্ট অন্যদের পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ এবং চারটি ড্রাম ট্রাক আটক করা হয়। এছাড়া এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান জানান, অবৈধভাবে মাটি কাটার পাশাপাশি বেপরোয়া মাটিবাহী ট্রাক চলাচলের কারণে স্থানীয় সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ক্ষতিগ্রস্ত সড়কের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) নির্দেশ দেওয়া হয়েছে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে শুক্রবার দুপুরে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow