শেরপুরে স্বামী-স্ত্রীকে গাঁজাসহ আটক করে পুলিশে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় প্রায় ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ওই এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে গোলাম হোসেন (৬৫) ওরফে ‘ল্যাংড়া গোলাম’ এবং তার স্ত্রী জামিরন বেগম।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোলাম হোসেন ওরফে ল্যাংড়া গোলাম দীর্ঘ দুই বছর ধরে নিজ বাড়িতে প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছিলেন। দূর-দূরান্ত থেকে আসা স্কুল-কলেজের ছাত্র, বখাটে কিশোর ও যুবকদের কাছে নিয়মিত গাঁজা সরবরাহ করতেন তিনি। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করলে গোলাম হোসেন বহিরাগত যুবকদের দিয়ে প্রতিবাদকারীদের ওপর হামলা ও মারধর করাতেন। শুধু তা-ই নয়, গাঁজা কিনতে আসা বখাটেদের দিয়ে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত (ইভটিজিং) করা হতো এবং তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হতো। ভুক্তভোগী এক নবম শ্রেণীর শিক্ষার্থী অভিযোগ করে বলে, মাদক বিক্রির প্রতিবাদ করায় আমাকে নিয়মিত ইভটিজিংয়ের শিকার হতে হয়েছে এবং আমার বাবাকে তারা মারধর করেছে।বুধবার সন্ধ্যায় গোলাম হোসে

শেরপুরে স্বামী-স্ত্রীকে গাঁজাসহ আটক করে পুলিশে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় প্রায় ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ওই এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে গোলাম হোসেন (৬৫) ওরফে ‘ল্যাংড়া গোলাম’ এবং তার স্ত্রী জামিরন বেগম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোলাম হোসেন ওরফে ল্যাংড়া গোলাম দীর্ঘ দুই বছর ধরে নিজ বাড়িতে প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছিলেন। দূর-দূরান্ত থেকে আসা স্কুল-কলেজের ছাত্র, বখাটে কিশোর ও যুবকদের কাছে নিয়মিত গাঁজা সরবরাহ করতেন তিনি। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করলে গোলাম হোসেন বহিরাগত যুবকদের দিয়ে প্রতিবাদকারীদের ওপর হামলা ও মারধর করাতেন। শুধু তা-ই নয়, গাঁজা কিনতে আসা বখাটেদের দিয়ে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত (ইভটিজিং) করা হতো এবং তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হতো। ভুক্তভোগী এক নবম শ্রেণীর শিক্ষার্থী অভিযোগ করে বলে, মাদক বিক্রির প্রতিবাদ করায় আমাকে নিয়মিত ইভটিজিংয়ের শিকার হতে হয়েছে এবং আমার বাবাকে তারা মারধর করেছে।

বুধবার সন্ধ্যায় গোলাম হোসেন মাদক বিক্রির সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে শেরপুর থানায় খবর দেয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম ঘটনাস্থলে গিয়ে নানামুখী তালবাহানা শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী নিজেরাই তার বাড়িতে তল্লাশি চালান। একপর্যায়ে মুরগির ঘরের নিচে টিনের তৈরি বিশেষ ‘পকেট’ থেকে লুকিয়ে রাখা আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজাসহ স্বামী-স্ত্রী উভয়কে ধরে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মঈনউদ্দীন জানান, স্থানীয় জনতার সহায়তায় প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow