শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বসেরার দৌড়ে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। আর সেই ফাইনালের আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষবারের মতো অনুশীলন করতে পারলেও নিজেদের শেষ ঝালাই করতে পারেনি ইউরোপিয়ান জায়ান্ট স্পেন। বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালের ঠিক আগে নিউইয়র্ক ও নিউ জার্সির বৈরী আবহাওয়া উত্তাপ বাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বে। সোমবারের মেগা ফাইনালের আগে শেষ মুহূর্তের ট্যাকটিকস ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হলো স্পেনের। তবে বৈরী প্রকৃতিকে জয় করে নিজেদের প্রস্তুতি ঠিকই সেরে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিউ জার্সির মেলানিলেন ট্রেনিং গ্রাউন্ডে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের অনুশীলনের কথা ছিল। কিন্তু হঠাৎ শুরু হওয়া বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে ফিফার কঠোর নিরাপত্তা বিধি মেনে স্পেনের পুরো সেশনটিই বাতিল করা হয়। অবশ্য মাঠের প্রস্তুতি ব্যাহত হলেও দলের আত্মবিশ্বাসে ফাটল ধরেনি বলে জানিয়েছে স্প্যানিশ কোচিং স্টাফ। অন্যদিকে, মাত্র পাঁচ মাইল দূরে মরিসটাউনে অবস্থান করা আর্জেন্টিনা শিবিরও পড়েছিল প্রকৃতির বাধায়। তবে ৪৫ মিনিট অপেক্ষার পর আবহ

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বসেরার দৌড়ে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। আর সেই ফাইনালের আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষবারের মতো অনুশীলন করতে পারলেও নিজেদের শেষ ঝালাই করতে পারেনি ইউরোপিয়ান জায়ান্ট স্পেন।

বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালের ঠিক আগে নিউইয়র্ক ও নিউ জার্সির বৈরী আবহাওয়া উত্তাপ বাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বে। সোমবারের মেগা ফাইনালের আগে শেষ মুহূর্তের ট্যাকটিকস ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হলো স্পেনের। তবে বৈরী প্রকৃতিকে জয় করে নিজেদের প্রস্তুতি ঠিকই সেরে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিউ জার্সির মেলানিলেন ট্রেনিং গ্রাউন্ডে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের অনুশীলনের কথা ছিল। কিন্তু হঠাৎ শুরু হওয়া বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে ফিফার কঠোর নিরাপত্তা বিধি মেনে স্পেনের পুরো সেশনটিই বাতিল করা হয়। অবশ্য মাঠের প্রস্তুতি ব্যাহত হলেও দলের আত্মবিশ্বাসে ফাটল ধরেনি বলে জানিয়েছে স্প্যানিশ কোচিং স্টাফ।

অন্যদিকে, মাত্র পাঁচ মাইল দূরে মরিসটাউনে অবস্থান করা আর্জেন্টিনা শিবিরও পড়েছিল প্রকৃতির বাধায়। তবে ৪৫ মিনিট অপেক্ষার পর আবহাওয়া কিছুটা অনুকূলে আসতেই লিওনেল মেসির দল মাঠে নেমে পড়ে। কোচ লিওনেল স্কালোনির অধীনে পুরোদমে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অপরাজিত আর্জেন্টিনা এবং দুর্দান্ত ফর্মে থাকা ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন—কার ঘরে যাচ্ছে সোনালি ট্রফি? বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফয়সালা হবে এই ক্ল্যাসিকের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow