শেষ দিনে কী হবে, এই পরিস্থিতি থেকে বাংলাদেশের জেতা সম্ভব?
মিরপুর টেস্টের ভাগ্যে কি শেষ পর্যন্ত নিষ্ফলা ড্র’ই লেখা? নাকি এই পরিস্থিতি থেকে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে চমকে দিতে পারবে বাংলাদেশ? যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে আর ব্যাটাররা মন খুলে উইকেটের চারপাশে ব্যাট ঘোরাচ্ছেন, তাতে টেস্টের পঞ্চম দিন ফল নিষ্পত্তি হওয়ার আশা কম। মিরপুরে টেস্টের চতুর্থ দিনটা ভালো অবস্থানে থেকেই শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে স্বাগতিকদের রান ৩ উইকেট হারিয়ে ১৫২। লিড দাঁড়িয়েছে ১৭৯ রানের। হাফসেঞ্চুরি করা মুমিনুল হক আউট হয়ে গেলেও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এই ইনিংসেও হাফসেঞ্চুরি করেছেন এবং দিন শেষে ৫৮ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে অপরাজিত রয়েছেন ১৬ রানে মুশফিকুর রহিম। শেষ দিন বাংলাদেশ যদি আড়াইশ বা ২৮০ রানের মত লিড নিয়ে ছেড়ে দেয় এবং অবিশ্বাস্য বোলিং করে পাকিস্তানকে দ্রুত অলআউট করতে পারে, তাহলে জিততেও পারে টাইগাররা। টাইগার ব্যাটিং কোচ আশরাফুল চতুর্থ দিন শেষে বলছিলেন, ‘পঞ্চম ও শেষ দিন বাংলাদেশ যদি ৭০ থেকে ৭৫ ওভার সময় হাতে রেখে ২৬০ বা তার বেশি রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে, তাহলে হয়তো পাকিস্তানিদের হারিয়ে প্রথম টেস্ট জেতা সম্ভব হবে।’ অন্যদি
মিরপুর টেস্টের ভাগ্যে কি শেষ পর্যন্ত নিষ্ফলা ড্র’ই লেখা? নাকি এই পরিস্থিতি থেকে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে চমকে দিতে পারবে বাংলাদেশ?
যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে আর ব্যাটাররা মন খুলে উইকেটের চারপাশে ব্যাট ঘোরাচ্ছেন, তাতে টেস্টের পঞ্চম দিন ফল নিষ্পত্তি হওয়ার আশা কম।
মিরপুরে টেস্টের চতুর্থ দিনটা ভালো অবস্থানে থেকেই শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে স্বাগতিকদের রান ৩ উইকেট হারিয়ে ১৫২। লিড দাঁড়িয়েছে ১৭৯ রানের।
হাফসেঞ্চুরি করা মুমিনুল হক আউট হয়ে গেলেও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এই ইনিংসেও হাফসেঞ্চুরি করেছেন এবং দিন শেষে ৫৮ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে অপরাজিত রয়েছেন ১৬ রানে মুশফিকুর রহিম।
শেষ দিন বাংলাদেশ যদি আড়াইশ বা ২৮০ রানের মত লিড নিয়ে ছেড়ে দেয় এবং অবিশ্বাস্য বোলিং করে পাকিস্তানকে দ্রুত অলআউট করতে পারে, তাহলে জিততেও পারে টাইগাররা।
টাইগার ব্যাটিং কোচ আশরাফুল চতুর্থ দিন শেষে বলছিলেন, ‘পঞ্চম ও শেষ দিন বাংলাদেশ যদি ৭০ থেকে ৭৫ ওভার সময় হাতে রেখে ২৬০ বা তার বেশি রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে, তাহলে হয়তো পাকিস্তানিদের হারিয়ে প্রথম টেস্ট জেতা সম্ভব হবে।’
অন্যদিকে পাকিস্তানের আগা সালমান চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বাংলাদেশকে। এ পাকিস্তানি অলরাউন্ডারের কথা, ‘আমি বলছি না যে, তারা (বাংলাদেশ) এখান থেকে হাত খুলে খেলে আমাদের ২৬০ প্লাস রানের টার্গেট দিতে পারবে না। পারবে। তবে যেটা বলা হয়েছে, তা হয়তো হবে না।’
টেস্টের প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল ৪১৩ রানে। জবাবে পাকিস্তান সংগ্রহ করে ৩৮৬ রান। ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।
এমএমআর
What's Your Reaction?