শেষ মুহুর্তে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

বাঁ পায়ের কাফের চোট থেকে সেরে উঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতির পর তাকে ১৬ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে বিসিবি। বিসিবি জানায়, গত জুন মাসে চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী লিটন। পুনর্বাসন কার্যক্রমে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় প্রথম টেস্টের জন্য তাকে দলে নেওয়া হয়েছে। রোববার তিনি দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হবেন। টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। দুই ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:নাজমুল হোসেন

শেষ মুহুর্তে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

বাঁ পায়ের কাফের চোট থেকে সেরে উঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতির পর তাকে ১৬ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে বিসিবি।

বিসিবি জানায়, গত জুন মাসে চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী লিটন। পুনর্বাসন কার্যক্রমে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় প্রথম টেস্টের জন্য তাকে দলে নেওয়া হয়েছে। রোববার তিনি দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হবেন।

টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

দুই ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:
নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান এবং লিটন কুমার দাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow