শেষ মুহূর্তে একাদশে ফেরার ‘পিছনের’ গল্প শোনালেন শরিফুল
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস করতে যাওয়ার সময়েও একাদশে ছিলেন না শরিফুল। এরপর মোস্তাফিজের চোটে আচমকা একাদশে জায়গা হয় শরিফুল ইসলামের। ১৬ মাস পর ওয়ানডে খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেন এই বাঁহাতি পেসার। তবে বাংলাদেশ ২৫ রানে হেরে সিরিজে পিছিয়ে গেছে। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরার লড়াই টাইগারদের। এর আগে আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসেন গত ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার শরিফুল ইসলাম। কখন জানতে পারলেন একাদশে আছেন, প্রশ্নে শরিফুল বলেন, ‘টস হওয়ার হয়তো দুই এক সেকেন্ড আগে আমাকে বললো যে আমি খেলবো।’ আচমকা এমন সুযোগ পেয়ে সতীর্থদের সঙ্গে আলাপ করছিলেন তিনি, সেখানে রিশাদ বলছিলেন রিজিকে ছিল তাই হয়েছে। শরিফুল বলেন, ‘রিশাদ বলছিল হয়তো তোমার রিজিকে আছে। আমি ওভাবেই প্রস্তুতি নিয়েছি তারপর রানআপ মেপেছি, ওয়ার্মআপ বোলিং করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছিল ।’ এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে খেলেছিলেন শরিফুল। এই সময়ে নিজেকে কিভাবে প্রস্তুত রেখেছেন প্রশ্নে শরিফুলের উত্তর, ‘শেষবার ওয়ানডে খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে তারপর একটা গ্যাপ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস করতে যাওয়ার সময়েও একাদশে ছিলেন না শরিফুল। এরপর মোস্তাফিজের চোটে আচমকা একাদশে জায়গা হয় শরিফুল ইসলামের। ১৬ মাস পর ওয়ানডে খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেন এই বাঁহাতি পেসার। তবে বাংলাদেশ ২৫ রানে হেরে সিরিজে পিছিয়ে গেছে। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরার লড়াই টাইগারদের। এর আগে আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসেন গত ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার শরিফুল ইসলাম।
কখন জানতে পারলেন একাদশে আছেন, প্রশ্নে শরিফুল বলেন, ‘টস হওয়ার হয়তো দুই এক সেকেন্ড আগে আমাকে বললো যে আমি খেলবো।’ আচমকা এমন সুযোগ পেয়ে সতীর্থদের সঙ্গে আলাপ করছিলেন তিনি, সেখানে রিশাদ বলছিলেন রিজিকে ছিল তাই হয়েছে। শরিফুল বলেন, ‘রিশাদ বলছিল হয়তো তোমার রিজিকে আছে। আমি ওভাবেই প্রস্তুতি নিয়েছি তারপর রানআপ মেপেছি, ওয়ার্মআপ বোলিং করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছিল ।’
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে খেলেছিলেন শরিফুল। এই সময়ে নিজেকে কিভাবে প্রস্তুত রেখেছেন প্রশ্নে শরিফুলের উত্তর, ‘শেষবার ওয়ানডে খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে তারপর একটা গ্যাপ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের বাইরে ছিলাম। কিন্তু আমি সবসময় বেসিক কাজগুলা করার চেষ্টা করি আর সুযোগ আসলে ভালো করার চেষ্টা করি। নিজের সাথে লড়াই করেছি সুযোগ আসলে আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করছি।’
তবে নিজে ভালো করলেও দল না জেতায় আক্ষেপ আছে শরিফুলের, ‘আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে মোটামুটি একটা বোলিং করছি কিন্তু দিন শেষে আমরা ম্যাচটা হেরেছি সেক্ষেত্রে অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে। উইকেট কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলেন সেটা তো আমাদের হাতে নাই যেভাবে আমাদেরকে দিবে সেভাবেই খেলতে হবে সো এই প্রিপারেশন নিয়েই আছি।’
মোস্তাফিজের চোটের কারণে সুযোগ পেয়ে ভালো করলেও পরের ম্যাচে শরিফুল খেলবেন না কিনা নিশ্চিত না। দলে পেসারদের এমন সুস্থ প্রতিযোগিতা নিয়ে এই বাঁহাতি পেসার বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি সবাই প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। এখন কোচ সিদ্ধান্ত নেবে (কে খেলবে আর কে খেলবে না)। আমরা সবাই প্রস্তুত আছি আর এটা তো আমার হাতে নেই (নিজের খেলা)। উনারা যে টিম দিবে সেই টিম নিয়েই আমরা মাঠে নামবো।’
এসকেডি/আইএন
What's Your Reaction?