শেষ সময়ে জামায়াতকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে সমর্থন জানিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাতের নির্বাচনি প্রচারণার শেষ দিনে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় তিনি বলেন, “বৃহত্তর জনস্বার্থ, ইনসাফভিত্তিক রাজনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করছি।” অ্যাডভোকেট কবির করিম ফটিকছড়ির ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দেশ, জনগণ ও ন্যায়বিচারের পক্ষে শক্ত অবস্থান নিশ্চিত করতে সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে বিজয়ী করুন। তিনি আরও বলেন, অধ্যক্ষ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতা। তার নেতৃত্বে ফটিকছড়িতে ইনসাফভিত্তিক সমাজ, টেকসই উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী। এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতে ই

শেষ সময়ে জামায়াতকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে সমর্থন জানিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) রাতের নির্বাচনি প্রচারণার শেষ দিনে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় তিনি বলেন, “বৃহত্তর জনস্বার্থ, ইনসাফভিত্তিক রাজনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করছি।”

অ্যাডভোকেট কবির করিম ফটিকছড়ির ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দেশ, জনগণ ও ন্যায়বিচারের পক্ষে শক্ত অবস্থান নিশ্চিত করতে সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে বিজয়ী করুন।

তিনি আরও বলেন, অধ্যক্ষ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতা। তার নেতৃত্বে ফটিকছড়িতে ইনসাফভিত্তিক সমাজ, টেকসই উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমু, সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান, রেজাউল করিম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow