‘শোপিস’ ঘোষণায় কনটেইনারে এলো হটপট-মোজা

ঘোষণায় ছিল ‘শোপিস’, কিন্তু কায়িক পরীক্ষায় মিলেছে গ্লাস মার্বেল, মোবাইল স্ক্রিন, হটপট, মোজা, বোতলসহ বিভিন্ন ধরনের পণ্য। চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে এ ঘটনায় অতিরিক্ত শুল্ক-কর, অর্থদণ্ড ও বিমোচন জরিমানাসহ মোট ৭১ লাখ ৭২ হাজার ৬০৬ টাকা ২২ পয়সার বিচারাদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক সুলতানা করপোরেশনের সি-১০৪৭৫০১ নম্বর বিল অব এন্ট্রির আওতায় আমদানি করা পণ্য চালানটি কায়িকভাবে পরীক্ষা করা হয়। আরও পড়ুন শাহ আমানতে ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ পরীক্ষায় দেখা যায়, আমদানিকারক ঘোষণাপত্রে দুই হাজার ৮২৭ কেজি ‘শোপিস’ আমদানির কথা উল্লেখ করলেও ওই পণ্য পাওয়া যায়নি। পরিবর্তে ঘোষণাবহির্ভূত চার হাজার ৭শ কেজি গ্লাস মার্বেল, ৫৮৮ কেজি মোবাইল স্ক্রিন, ২৯৫ কেজি হটপট, ৩৭২ কেজি বোতল, ১৩০ কেজি মোজা, ২৮ কেজি চামচ ও ১৭ কেজি ফিডিং ভেস্ট পাওয়া যায়। এতে ঘোষিত ওজনের তু

‘শোপিস’ ঘোষণায় কনটেইনারে এলো হটপট-মোজা

ঘোষণায় ছিল ‘শোপিস’, কিন্তু কায়িক পরীক্ষায় মিলেছে গ্লাস মার্বেল, মোবাইল স্ক্রিন, হটপট, মোজা, বোতলসহ বিভিন্ন ধরনের পণ্য।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে এ ঘটনায় অতিরিক্ত শুল্ক-কর, অর্থদণ্ড ও বিমোচন জরিমানাসহ মোট ৭১ লাখ ৭২ হাজার ৬০৬ টাকা ২২ পয়সার বিচারাদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক সুলতানা করপোরেশনের সি-১০৪৭৫০১ নম্বর বিল অব এন্ট্রির আওতায় আমদানি করা পণ্য চালানটি কায়িকভাবে পরীক্ষা করা হয়।

পরীক্ষায় দেখা যায়, আমদানিকারক ঘোষণাপত্রে দুই হাজার ৮২৭ কেজি ‘শোপিস’ আমদানির কথা উল্লেখ করলেও ওই পণ্য পাওয়া যায়নি। পরিবর্তে ঘোষণাবহির্ভূত চার হাজার ৭শ কেজি গ্লাস মার্বেল, ৫৮৮ কেজি মোবাইল স্ক্রিন, ২৯৫ কেজি হটপট, ৩৭২ কেজি বোতল, ১৩০ কেজি মোজা, ২৮ কেজি চামচ ও ১৭ কেজি ফিডিং ভেস্ট পাওয়া যায়।

এতে ঘোষিত ওজনের তুলনায় অতিরিক্ত তিন হাজার ৩০৩ কেজি পণ্য পাওয়া যায়, যা ঘোষিত নিট ওজনের তুলনায় প্রায় ১১৬ দশমিক ৮৩ শতাংশ বেশি।

সংস্থাটি জানায়, এ ঘটনায় অতিরিক্ত শুল্ক-কর বাবদ ২৩ লাখ ৭২ হাজার ৬০৬ টাকা ২২ পয়সা, অর্থদণ্ড ৪০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা ৮ লাখ টাকাসহ মোট ৭১ লাখ ৭২ হাজার ৬০৬ টাকা ২২ পয়সার বিচারাদেশ জারি করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, আমদানিকারক এখনো প্রযোজ্য শুল্ক-কর ও আরোপিত অর্থ পরিশোধ করেননি।

এসএম/এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow