শোলাকিয়ায় ঈদের জামাতের সময় নির্ধারণ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ১৯৯ তম ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঈদ জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মুসল্লিদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবিসহ বিপুল র‍্যাব-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow