শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।  জামাতে ইমামতি করবেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হয়বতনগর কামিল মাদ্রাসার প্রভাষক মো. আব্দুল হাই। প্রতি বছরের মতো এবারও সূর্যবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় নারীদের জন্য পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল কাইয়ুম। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় শোলাকিয়ায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। প্রেস ব্রিফিংয়ে ঈদ জামাত উপলক্ষে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মুসল্লিদের যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। ভৈরব থেকে বিশেষ ট্রেন

শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।  জামাতে ইমামতি করবেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হয়বতনগর কামিল মাদ্রাসার প্রভাষক মো. আব্দুল হাই। প্রতি বছরের মতো এবারও সূর্যবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় নারীদের জন্য পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল কাইয়ুম। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় শোলাকিয়ায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। প্রেস ব্রিফিংয়ে ঈদ জামাত উপলক্ষে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মুসল্লিদের যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। অন্যদিকে ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৫টায় এবং কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ১০ মিনিটে। উভয় ট্রেনই কিশোরগঞ্জ থেকে ফিরতি যাত্রা শুরু করবে দুপুর ১২টায়। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি নেই। শোলাকিয়া ও আশপাশ এলাকায় ৩২টি চেকপোস্ট, ৭টি প্রবেশ গেট, ৫০টি মেটাল ডিটেক্টর, ড্রোন নজরদারিসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মাঠে প্রবেশের সময় মুসল্লিদের শুধু জায়নামাজ সঙ্গে আনার অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, টর্চলাইট, ম্যাচ, লাইটারসহ কোনো ধরনের ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন করা যাবে না। মোবাইল ফোন সাইলেন্ট রাখতে হবে। এন্টি টেররিজম ইউনিট বোম ডিসপোজাল ইউনিটের দায়িত্ব পালন করবে। র‌্যাব, সিআইডি ও পিবিআইসহ বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পুরো শহর ও ঈদগাহ মাঠের নিরাপত্তায় ৬১৬ জন পুলিশ সদস্য, দুই প্লাটুন বিজিবি ও ৫৫ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। মাঠে চারটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং শোলাকিয়া মাঠসহ আশপাশের এলাকা ৮টি সেক্টরে ভাগ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। স্থাপন করা হয়েছে ৬৪টি সিসি ক্যামেরা। মুসল্লিদের সুবিধার্থে জনস্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫০টি অস্থায়ী অজুখানা ও ২০টি স্থায়ী টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। বিশুদ্ধ পানির জন্য থাকবে দুই হাজার লিটার ধারণক্ষমতার দুটি ভ্রাম্যমাণ পানির ভ্যান। পাশাপাশি মাঠসংলগ্ন পুকুরেও ওজুর ব্যবস্থা থাকবে। চিকিৎসাসেবার জন্য অ্যাম্বুলেন্স, ওষুধ ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে। শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, শোলাকিয়ার ঈদ জামাত দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। মুসল্লিরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ঈদুল ফিতরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহার জামাত সম্পন্ন হবে। মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করে আনন্দের সঙ্গে বাড়ি ফিরতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow