নানার বাড়ি যাওয়ার হলো না কলেজছাত্রী আঞ্জুমানের

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আঞ্জুমান আরা নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার মোক্তারপুর ঈদগাহের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জুমান আরা (১৮) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এবারের এইচএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আঞ্জুমান আরা দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে তার খালার বাড়িতে ছিলেন। বুধবার বিকেলে খালাতো ভাই সাব্বিরের মোটরসাইকেলে চড়ে তিনি একই উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন।  পথিমধ্যে বিকেল ৫টার দিকে মোক্তারপুর ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাদের মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঞ্জুমান আরা ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আঞ্জুমান আরার মৃত্যু হয়েছে। দামু

নানার বাড়ি যাওয়ার হলো না কলেজছাত্রী আঞ্জুমানের

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আঞ্জুমান আরা নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার মোক্তারপুর ঈদগাহের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জুমান আরা (১৮) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এবারের এইচএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আঞ্জুমান আরা দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে তার খালার বাড়িতে ছিলেন। বুধবার বিকেলে খালাতো ভাই সাব্বিরের মোটরসাইকেলে চড়ে তিনি একই উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। 

পথিমধ্যে বিকেল ৫টার দিকে মোক্তারপুর ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাদের মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঞ্জুমান আরা ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আঞ্জুমান আরার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। নিহত ছাত্রীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow