শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত (১৯ মার্চ) বৃহস্পতিবার রাত ৯টায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের অভিযানে শ্যামনগর উপজেলার গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন। জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ড।

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত (১৯ মার্চ) বৃহস্পতিবার রাত ৯টায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের অভিযানে শ্যামনগর উপজেলার গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করে।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন। জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow