শ্যামল বণিক অঞ্জনের ঈদ নিয়ে কিশোর কবিতা

ঈদ এলো!   ঈদ এলো ঈদ এলো  হিপ্ হিপ্ হুররে!  অনাবিল মেতে থাকা  হৈ-হুল্লোড়ের!   চারিদিকে বাজে যেন  খুশিরই সুররে!  খুশির জোয়ারে ভাসে এই  মধুপুররে! খোকা খুকি সখা সখী  ডানা মেলে উড়রে!      ঈদের বাদ্য বাজে   শোন সবাই কান পেতে অই ঈদের বাদ্য বাজে! নিজেকে আজ দাও বিলিয়ে গরিব দুঃখীর মাঝে। আকাশ কোণে  এক ফালি চাঁদ জ্যোৎস্না  সবার মুখে নতুন পোশাক ঈদের নামাজ পুলক কিযে বুকে! সেমাই পায়েশ গোশত পোলাও হরেক রকম ভোজ সবই করো নেই তো মানা নিয়ে ওদের খোঁজ।     ফুটলো ঈদের ফুল!     উঠলো যে চাঁদ দূর নীলিমায় ফুটলো ঈদের ফুল প্রাণে প্রাণে সুখের আমেজ আনন্দেরই রোল! একটি মাসের সিয়াম শেষে এলো খুশির ঈদ হৈহুল্লোড়  উত্তেজনায় উধাও যেন নিদ! নতুনত্বের ছোঁয়ায় আহা মুগ্ধ হলো মন ঈদের নামাজ আদায় শেষে মধুর আলিঙ্গন। বাইরে ঘরে সব জায়গাতেই হরেক আয়োজন উপচে পড়া আলোর বাণেও আঁধার কারো ক্ষণ!     লেখক পরিচিতি : লেখালেখি শুরু-১৯৯৫ সাল থেকে। একক কোনো বই এখনো প্রকাশ হয়নি। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক, সাপ্তাহিক পত্রিকাও ম্যাগাজিন সহ দেশের বাইরেরও অনেক পত্রিকায় নিয়মিত লেখা ছাপা হয় নিয়মিত।

শ্যামল বণিক অঞ্জনের ঈদ নিয়ে কিশোর কবিতা

ঈদ এলো!
 

ঈদ এলো ঈদ এলো 
হিপ্ হিপ্ হুররে! 
অনাবিল মেতে থাকা 
হৈ-হুল্লোড়ের!

 
চারিদিকে বাজে যেন 
খুশিরই সুররে! 
খুশির জোয়ারে ভাসে
এই  মধুপুররে!


খোকা খুকি সখা সখী 
ডানা মেলে উড়রে! 

 

 

ঈদের বাদ্য বাজে


 
শোন সবাই কান পেতে অই
ঈদের বাদ্য বাজে!
নিজেকে আজ দাও বিলিয়ে
গরিব দুঃখীর মাঝে।


আকাশ কোণে  এক ফালি চাঁদ
জ্যোৎস্না  সবার মুখে
নতুন পোশাক ঈদের নামাজ
পুলক কিযে বুকে!


সেমাই পায়েশ গোশত পোলাও
হরেক রকম ভোজ
সবই করো নেই তো মানা
নিয়ে ওদের খোঁজ।

 

 

ফুটলো ঈদের ফুল!

 

 

উঠলো যে চাঁদ দূর নীলিমায় ফুটলো ঈদের ফুল
প্রাণে প্রাণে সুখের আমেজ আনন্দেরই রোল!
একটি মাসের সিয়াম শেষে এলো খুশির ঈদ
হৈহুল্লোড়  উত্তেজনায় উধাও যেন নিদ!


নতুনত্বের ছোঁয়ায় আহা মুগ্ধ হলো মন
ঈদের নামাজ আদায় শেষে মধুর আলিঙ্গন।
বাইরে ঘরে সব জায়গাতেই হরেক আয়োজন
উপচে পড়া আলোর বাণেও আঁধার কারো ক্ষণ!

 

 

লেখক পরিচিতি : লেখালেখি শুরু-১৯৯৫ সাল থেকে। একক কোনো বই এখনো প্রকাশ হয়নি। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক, সাপ্তাহিক পত্রিকাও ম্যাগাজিন সহ দেশের বাইরেরও অনেক পত্রিকায় নিয়মিত লেখা ছাপা হয় নিয়মিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow