শ্যাম্পুতে যে তেল মেশালে চুল পাকা রোধ করবে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল সাদা হয়ে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বর্তমানে অনেকেই অল্প বয়সেই চুল পাকার সমস্যায় ভুগছেন। এই সমস্যা ঢাকতে অনেকে নিয়মিত হেয়ার ডাই বা কেমিক্যাল রং ব্যবহার করেন। কিন্তু এসব রং সাময়িকভাবে সাদা চুল আড়াল করলেও দীর্ঘমেয়াদে চুল ও মাথার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। অনেকের ক্ষেত্রে ডাই ব্যবহারের ফলে স্ক্যাল্পে শুষ্কতা, চুলকানি কিংবা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে, যার মধ্যে অন্যতম হলো কালোজিরার তেল বা ব্ল্যাক সিড অয়েল। এটি সরাসরি চুল কালো করে না, তবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং অকালপক্বতার গতি কমাতে সহায়ক হতে পারে। কেন উপকারী কালোজিরার তেল? কালোজিরার তেলে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, যা চুল ও স্ক্যাল্পের পুষ্টি জোগাতে সাহায্য করে। এই উপাদানগুলো মাথার ত্বকের শুষ্কতা কমাতে পারে এবং চুলের গোড়া শক্ত রাখতে সহায়তা করে। নিয়মিত ব্যবহার করলে এটি চুলের ফলিকলকে সুস্থ রাখতে সাহায্য করে, ফলে চুল ভাঙা ও ঝরে পড়ার প্রবণতাও কিছুটা কমতে পারে। পাশাপাশি চুলের স্বাভাব

শ্যাম্পুতে যে তেল মেশালে চুল পাকা রোধ করবে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল সাদা হয়ে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বর্তমানে অনেকেই অল্প বয়সেই চুল পাকার সমস্যায় ভুগছেন। এই সমস্যা ঢাকতে অনেকে নিয়মিত হেয়ার ডাই বা কেমিক্যাল রং ব্যবহার করেন।

কিন্তু এসব রং সাময়িকভাবে সাদা চুল আড়াল করলেও দীর্ঘমেয়াদে চুল ও মাথার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। অনেকের ক্ষেত্রে ডাই ব্যবহারের ফলে স্ক্যাল্পে শুষ্কতা, চুলকানি কিংবা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে, যার মধ্যে অন্যতম হলো কালোজিরার তেল বা ব্ল্যাক সিড অয়েল। এটি সরাসরি চুল কালো করে না, তবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং অকালপক্বতার গতি কমাতে সহায়ক হতে পারে।

কেন উপকারী কালোজিরার তেল?

কালোজিরার তেলে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, যা চুল ও স্ক্যাল্পের পুষ্টি জোগাতে সাহায্য করে। এই উপাদানগুলো মাথার ত্বকের শুষ্কতা কমাতে পারে এবং চুলের গোড়া শক্ত রাখতে সহায়তা করে।

নিয়মিত ব্যবহার করলে এটি চুলের ফলিকলকে সুস্থ রাখতে সাহায্য করে, ফলে চুল ভাঙা ও ঝরে পড়ার প্রবণতাও কিছুটা কমতে পারে। পাশাপাশি চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ও মসৃণতাও বজায় রাখতে ভূমিকা রাখে।

jago

যেভাবে ব্যবহার করবেন

কালোজিরার তেল বর্তমানে বেশিরভাগ প্রসাধনীর দোকানেই পাওয়া যায়। তবে এটি সরাসরি পুরো শ্যাম্পুর বোতলে মিশিয়ে রাখা ঠিক নয়।

চুল ধোয়ার সময় প্রথমে হাতের তালুতে প্রয়োজনমতো শ্যাম্পু নিন। এরপর তাতে ২ থেকে ৪ ফোঁটা কালোজিরার তেল মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বক ও চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন। এক থেকে দুই মিনিট রেখে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুলের স্বাস্থ্য উন্নত হতে পারে এবং স্ক্যাল্পও আর্দ্র থাকবে।

সব ক্ষেত্রে কি কাজ করবে?

কালোজিরার তেল উপকারী হলেও এটি কোনো জাদুকরি সমাধান নয়। অনেক সময় বংশগত কারণে অল্প বয়সে চুল পেকে যেতে পারে। আবার হরমোনজনিত সমস্যা, পুষ্টির ঘাটতি কিংবা কিছু শারীরিক অসুস্থতার কারণেও চুল সাদা হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কিছু কিডনি ও লিভারের রোগের লক্ষণ হিসেবেও অকালপক্ব চুল দেখা দিতে পারে। তাই হঠাৎ করে দ্রুত চুল পেকে গেলে বা অন্যান্য শারীরিক উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শুধু তেল নয়, স্বাস্থ্যকর অভ্যাসও প্রয়োজন 

চুলের সুস্থতার জন্য শুধু কোনো একটি তেলের ওপর নির্ভর করলে চলবে না। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান থাকা জরুরি। ডিম, মাছ, দুধ, ডাল ও সবুজ শাকসবজি নিয়মিত খেলে চুলের পুষ্টি বজায় থাকে।

এছাড়া অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা এবং অস্বাস্থ্যকর জীবনযাপনও চুল পাকার অন্যতম কারণ হতে পারে। তাই পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে হেয়ার স্ট্রেইটনার, কার্লার বা অতিরিক্ত হেয়ার ড্রায়ারের মতো তাপ ব্যবহারকারী যন্ত্রের ব্যবহার কমানো উচিত। কারণ অতিরিক্ত তাপ চুলকে দুর্বল করে দেয় এবং চুলের স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট করতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ভোগ

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow