শ্রমজীবীদের সঙ্গে মাটিতে বসে ইফতার করলেন নুরুদ্দিন অপু

শরীয়তপুরের গোসাইরহাটে সিএনজি, অটো, মোটরসাইকেল ও ভ্যানচালকদের সাথে মাটিতে বসে ইফতার করেছেন শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ শিক-ডামুড্যা-গোসাইরহাট) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাড মাঠে খোলা আকাশের নিচে পলিথিন বিছিয়ে, টেবিল ও চেয়ার ছাড়াই একসারিতে বসে এমপি ও শতাধিক শ্রমজীবী চালক ইফতার করেন। এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ইফতার মাহফিলে খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজি, বেগুনি ও শরবতসহ বিভিন্ন ইফতার সামগ্রী পরিবেশিত হয়। আয়োজনটি ছিল সম্পূর্ণ অনাড়ম্বর, প্রোটোকল বা আনুষ্ঠানিকতার কোনো বাড়াবাড়ি ছিল না। বাসচালক মনির মোল্লা বলেন, আমরা সারাদিন রাস্তায় থাকি। একজন সংসদ সদস্য আমাদের পাশে বসে ইফতার করবেন এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের বিষয়। ভ্যানচালক আনিস মিয়া বলেন, আমরা দিন আনি দিন খাই। আমাদের খোঁজখবর নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজ এমপি সাহেব আমাদের সঙ্গে যেভাবে বসেছেন, এতে আমরা সম্মানিত বোধ করছি। মোটরসাইকেল চালক ইয়ামিন বলেন, নির্বাচনের আগে যেমন দেখেছি, এমপি হওয়ার পরও তেমনই সাধারণ মানুষ হিসেবেই পেয়েছি। তার মধ্যে কোনো

শ্রমজীবীদের সঙ্গে মাটিতে বসে ইফতার করলেন নুরুদ্দিন অপু

শরীয়তপুরের গোসাইরহাটে সিএনজি, অটো, মোটরসাইকেল ও ভ্যানচালকদের সাথে মাটিতে বসে ইফতার করেছেন শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ শিক-ডামুড্যা-গোসাইরহাট) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাড মাঠে খোলা আকাশের নিচে পলিথিন বিছিয়ে, টেবিল ও চেয়ার ছাড়াই একসারিতে বসে এমপি ও শতাধিক শ্রমজীবী চালক ইফতার করেন। এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ইফতার মাহফিলে খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজি, বেগুনি ও শরবতসহ বিভিন্ন ইফতার সামগ্রী পরিবেশিত হয়। আয়োজনটি ছিল সম্পূর্ণ অনাড়ম্বর, প্রোটোকল বা আনুষ্ঠানিকতার কোনো বাড়াবাড়ি ছিল না।

বাসচালক মনির মোল্লা বলেন, আমরা সারাদিন রাস্তায় থাকি। একজন সংসদ সদস্য আমাদের পাশে বসে ইফতার করবেন এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের বিষয়।

ভ্যানচালক আনিস মিয়া বলেন, আমরা দিন আনি দিন খাই। আমাদের খোঁজখবর নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজ এমপি সাহেব আমাদের সঙ্গে যেভাবে বসেছেন, এতে আমরা সম্মানিত বোধ করছি।

মোটরসাইকেল চালক ইয়ামিন বলেন, নির্বাচনের আগে যেমন দেখেছি, এমপি হওয়ার পরও তেমনই সাধারণ মানুষ হিসেবেই পেয়েছি। তার মধ্যে কোনো পরিবর্তন দেখি নাই।

সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শ্রমজীবী মানুষের কষ্ট ও পরিশ্রমের ওপরই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও চালকসহ সকল শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানিয়েছেন, জনপ্রতিনিধির এমন সরল ও মানবিক উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে। রমজানের চেতনায় ভ্রাতৃত্ব ও সাম্যের বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।

এর আগে বিকাল ৫টায় তিনি দাসের জঙ্গল বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বিকাল সাড়ে ৫টায় গোসাইরহাট বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

এমপি অপু বলেন, গত তিন মাসে আপনারা যে কষ্ট করে জয় অর্জন করেছেন, তা রক্ষা করতে হবে। এছাড়াও রাত ৮টায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু গোসাইরহাটের বাজারের বণিক সমিতির প্রয়াত সভাপতি মরহুম মজিবুর রহমান কাজল মাদবরের কবর জিয়ারত করেন। 

কবর জিয়ারত শেষে তিনি পরিবারের সদস্যদের সাথে শোক ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সাথে সময় কাটিয়ে সান্ত্বনা দেন। এসময় এমপি অপু বলেন, প্রয়াত নেতার অবদান ও সামাজিক সেবা স্মরণীয়। তার পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow