শ্রমিক জনতাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেছেন, জাতির মর্যাদা রক্ষায় শ্রমিক জনতাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা শাহজাহান বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের আন্দোলন ছিল না এটি ছিল বৈষম্যমূলক শাসনব্যবস্থা ও সাংস্কৃতিক দমননীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। ভাষা শহীদদের আত্মত্যাগ প্রমাণ করেছে অধিকার আদায়ে আপসহীন অবস্থান নিতে হয়। তিনি বলেন, মাতৃভাষা জাতির আত্মপরিচয়ের ভিত্তি। প্রশাসন, বিচারব্যবস্থা ও উচ্চশিক্ষায় বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রয়োগ এখনো নিশ্চিত হয়নি, যা দুঃখজনক। রাষ্ট্রের সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাংস্কৃতিক আগ্রাসন ও মূল্যবোধের অবক্ষয়ের প্রসঙ্গ তুলে ধরে জাতীয় সংস্কৃতি ও ইসলামী মূল্যবো

শ্রমিক জনতাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেছেন, জাতির মর্যাদা রক্ষায় শ্রমিক জনতাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা শাহজাহান বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের আন্দোলন ছিল না এটি ছিল বৈষম্যমূলক শাসনব্যবস্থা ও সাংস্কৃতিক দমননীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। ভাষা শহীদদের আত্মত্যাগ প্রমাণ করেছে অধিকার আদায়ে আপসহীন অবস্থান নিতে হয়।

তিনি বলেন, মাতৃভাষা জাতির আত্মপরিচয়ের ভিত্তি। প্রশাসন, বিচারব্যবস্থা ও উচ্চশিক্ষায় বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রয়োগ এখনো নিশ্চিত হয়নি, যা দুঃখজনক। রাষ্ট্রের সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাংস্কৃতিক আগ্রাসন ও মূল্যবোধের অবক্ষয়ের প্রসঙ্গ তুলে ধরে জাতীয় সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভাষার স্বাধীনতা একে অপরের পরিপূরক। গণতান্ত্রিক পরিবেশ ছাড়া ভাষা আন্দোলনের চেতনা পূর্ণতা পায় না। তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস অধ্যয়ন ও তার আদর্শ ধারণের আহ্বান জানান তিনি।

সভায় সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, ভাষা আন্দোলন ছিল শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফল। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

সভায় সঞ্চালনা করেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

এতে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের নগর সহ-সভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

এমআরএএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow