শ্রমিক দিবসে সন্দ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
মহান শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের পৃষ্ঠপোষকতায় এ মানবিক আয়োজন করা হয়।
কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়। এতে এলাকার শ্রমজীবী, নিম্নআয়ের ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সেবা নিতে আসা রোগীরা জানান, চিকিৎসার জন্য তাদের সাধারণত দূরবর্তী এলাকায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নিজ এলাকায় এ ধরনের উদ্যোগে সহজেই চিকিৎসাসেবা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
মাহফুজ সুফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, শ্রমজীবী মানুষ সমাজ ও অর্থনীতির চালিকাশক্তি। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মহান মে দিবসে শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে তাদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিব
মহান শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের পৃষ্ঠপোষকতায় এ মানবিক আয়োজন করা হয়।
কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়। এতে এলাকার শ্রমজীবী, নিম্নআয়ের ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সেবা নিতে আসা রোগীরা জানান, চিকিৎসার জন্য তাদের সাধারণত দূরবর্তী এলাকায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নিজ এলাকায় এ ধরনের উদ্যোগে সহজেই চিকিৎসাসেবা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
মাহফুজ সুফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, শ্রমজীবী মানুষ সমাজ ও অর্থনীতির চালিকাশক্তি। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মহান মে দিবসে শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে তাদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়েই এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায়, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ডালিম, মগধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন, যুবনেতা মোবারক রাজু, জুয়েল প্রমুখ।