শ্রমিকদের বোডিংয়ের আড়ালে পতিতা ব্যবসা, ১৯ নারী-পুরুষ আটক

ফরিদপুরে শ্রমিকদের বোডিংয়ের আড়ালে পতিতা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে যৌন উত্তেজক ওষুধসহ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে কৃষাণহাট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও দেব কুমার পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কৃষানহাট বোর্ডিংয়ের বিভিন্ন কক্ষ থেকে সাত নারী ও ১২ পুরুষকে আটক করা হয়। অভিযোগ রয়েছে ফিরোজ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এ কাজ পরিচালনা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের গোয়ালচামট এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের অবস্থানের ব্যবস্থা করা হয়। যেটি কৃষাণহাটা হিসেবে পরিচিত। প্রতিদিন অন্ততপক্ষে এক হাজার শ্রমিক এখানে অবস্থান করে। শ্রমিকদের থাকার জন্য সেখানে প্রায় অর্ধকিলোমিটার দৈর্ঘ্যের একটি আবাসিক বোডিং গড়ে তোলা হয়েছে। এই বোডিংয়ের নামে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকান্ড ও মাদক ব্যবসা চলে

শ্রমিকদের বোডিংয়ের আড়ালে পতিতা ব্যবসা, ১৯ নারী-পুরুষ আটক

ফরিদপুরে শ্রমিকদের বোডিংয়ের আড়ালে পতিতা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে যৌন উত্তেজক ওষুধসহ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে কৃষাণহাট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও দেব কুমার পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কৃষানহাট বোর্ডিংয়ের বিভিন্ন কক্ষ থেকে সাত নারী ও ১২ পুরুষকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে ফিরোজ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এ কাজ পরিচালনা করে আসছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের গোয়ালচামট এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের অবস্থানের ব্যবস্থা করা হয়। যেটি কৃষাণহাটা হিসেবে পরিচিত। প্রতিদিন অন্ততপক্ষে এক হাজার শ্রমিক এখানে অবস্থান করে। শ্রমিকদের থাকার জন্য সেখানে প্রায় অর্ধকিলোমিটার দৈর্ঘ্যের একটি আবাসিক বোডিং গড়ে তোলা হয়েছে। এই বোডিংয়ের নামে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকান্ড ও মাদক ব্যবসা চলে আসছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী বলেন, কৃষাণহাটায় গড়ে উঠা সব আবাসিক হোটেলে অভিযানকালে অসামাজিক কাজে লিপ্ত এবং মাদক ব্যবসারও প্রমাণ পাওয়ায় আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow