শ্রমিকের মৃত্যু নিয়ে মালিকপক্ষের লুকোচুরি
চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানায় কাজ করার সময় এক শ্রমিক নিহতের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে পোদ্দারহাট সাগর উপকূলে এমবি স্টিল নামে একটি জাহাজ ভাঙ্গা কারখানায় এ ঘটনা ঘটে। নিহত সজীব (৩২) দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে উপজেলার বারো আউলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় ও কারখানা সূত্রে জানা যায়, নিহত সজীব দীর্ঘদিন ধরে উক্ত জাহাজ ভাঙ্গা কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে আসছিলেন। রোববার কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শটে আক্রান্ত হয়ে নিচে পড়ে যান। এক ঘন্টার বেশি সময় পড়ে থাকার পর অন্যান্য শ্রমিকরর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মালিকপক্ষ মৃত্যু নিয়ে লুকোচুরি করেছে বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের অভিযোগ, এই কারখানায় ঘটনা ঘটলেই মালিকপক্ষ শ্রমিকের মৃত্যু নিয়ে লুকোচুরি করে। জাহাজ ভাঙ্গা সমবায় সমিতির সভাপতি কে এম শহিদুল্লাহ বলেন, মালিকপক্ষ কোনো দুর্ঘটনা ঘটলেই লুকোচুরি করার চেষ্টা করে। এই ঘটনাও তারা লুকানোর চেষ্টা করেছিল। মালিক পক্ষ কোনো ধরনের নিরাপত্তা স
চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানায় কাজ করার সময় এক শ্রমিক নিহতের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে পোদ্দারহাট সাগর উপকূলে এমবি স্টিল নামে একটি জাহাজ ভাঙ্গা কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব (৩২) দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে উপজেলার বারো আউলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় ও কারখানা সূত্রে জানা যায়, নিহত সজীব দীর্ঘদিন ধরে উক্ত জাহাজ ভাঙ্গা কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে আসছিলেন। রোববার কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শটে আক্রান্ত হয়ে নিচে পড়ে যান। এক ঘন্টার বেশি সময় পড়ে থাকার পর অন্যান্য শ্রমিকরর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মালিকপক্ষ মৃত্যু নিয়ে লুকোচুরি করেছে বলে অভিযোগ উঠেছে।
শ্রমিকদের অভিযোগ, এই কারখানায় ঘটনা ঘটলেই মালিকপক্ষ শ্রমিকের মৃত্যু নিয়ে লুকোচুরি করে।
জাহাজ ভাঙ্গা সমবায় সমিতির সভাপতি কে এম শহিদুল্লাহ বলেন, মালিকপক্ষ কোনো দুর্ঘটনা ঘটলেই লুকোচুরি করার চেষ্টা করে। এই ঘটনাও তারা লুকানোর চেষ্টা করেছিল। মালিক পক্ষ কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই শ্রমিকদেরকে কাজে যোগদান করতে বাধ্য করে। শ্রমিকদেরকে ডেট ইউনিয়ন করার সুযোগ না দিয়ে উল্টো ট্রেড ইউনিয়ন করাকে কেন্দ্র করে শ্রমিকদেরকে চাকরি থেকে ছাঁটাই করে। এই শ্রমিকের যাবতীয় ক্ষতিপূরণ খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
এমবি স্টীলের মালিক তসলিম কালবেলাকে বলেন, অসাবধানতাবশত এমন দুর্ঘটনা ঘটেছে। সে দীর্ঘদিন ধরে কারখানার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত আছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি একই মালিকের কে আর জাহাজ ভাঙ্গা কারখানায় দুই জন শ্রমিক নিহত হয়েছিল। উক্ত ঘটনাকে ডাকাতের ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে মালিকপক্ষের বিরুদ্ধে।
What's Your Reaction?