শ্রীবরদী সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তের রাঙাজান পাহাড়ি এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি জব্দ করেছে বিজিবি। সোমবার (২৯ জুন) ভোররাতে উপজেলার রাঙাজান পাহাড়ি এলাকা থেকে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব শাড়ি জব্দ করে। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাঙাজান পাহাড়ে অভিযান চালায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ভারত থেকে চোরাই পথে আনা ২৯২ পিস শাড়ি জব্দ করা হয়। তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত শাড়ির সিজার মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা।

শ্রীবরদী সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তের রাঙাজান পাহাড়ি এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি জব্দ করেছে বিজিবি। সোমবার (২৯ জুন) ভোররাতে উপজেলার রাঙাজান পাহাড়ি এলাকা থেকে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব শাড়ি জব্দ করে। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাঙাজান পাহাড়ে অভিযান চালায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ভারত থেকে চোরাই পথে আনা ২৯২ পিস শাড়ি জব্দ করা হয়।

তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত শাড়ির সিজার মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow