শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর পর বাংলাদেশের হার

চাইনিজ তাইপেকে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাই ৪-৩ গোলে পরাজিত করে শুভসূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। ২০০৬ কলম্বো এসএ গেমসের পর ২০ বছরে প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে হারলো বাংলাদেশ। শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশের জালে গোল তিনটি করেন সেরান বোথালে, কুশল ওয়েরাপ্পুলি এবং সুরেশ রত্নায়েক। বাংলাদেশের গোল দুটি করেন আশরাফুল ইসলাম ও আমিরুল ইসলাম। আগামী ৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। ২০২৬ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে। আরআই/আইএন

শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর পর বাংলাদেশের হার

চাইনিজ তাইপেকে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাই ৪-৩ গোলে পরাজিত করে শুভসূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। ২০০৬ কলম্বো এসএ গেমসের পর ২০ বছরে প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে হারলো বাংলাদেশ।

শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশের জালে গোল তিনটি করেন সেরান বোথালে, কুশল ওয়েরাপ্পুলি এবং সুরেশ রত্নায়েক। বাংলাদেশের গোল দুটি করেন আশরাফুল ইসলাম ও আমিরুল ইসলাম।

আগামী ৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এই বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে।

২০২৬ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে।

আরআই/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow