শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণ, সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম হান্নান নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে) বিকেলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওই বিদ্যালয়ে পিকনিকের আয়োজন করা হয়। বিকেলে অভিযুক্ত প্রধান শিক্ষক এক ছাত্রীকে কৌশলে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এসময় মেয়েটির চিৎকারে তিনি সরে যান। পরে শিশুটি বাড়িতে গিয়ে অস্বাভাবিক আচরণ করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়টি জানায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে রোববার স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল বের করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে দুজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে। পাশাপাশি থানায় মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মা

শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণ, সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম হান্নান নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ মে) বিকেলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওই বিদ্যালয়ে পিকনিকের আয়োজন করা হয়। বিকেলে অভিযুক্ত প্রধান শিক্ষক এক ছাত্রীকে কৌশলে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এসময় মেয়েটির চিৎকারে তিনি সরে যান। পরে শিশুটি বাড়িতে গিয়ে অস্বাভাবিক আচরণ করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়টি জানায়।

বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে রোববার স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল বের করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে দুজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে। পাশাপাশি থানায় মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow