ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ছোট ভাই বোনেরা জীবন দিয়ে গণতন্ত্র ফেরত এনেছে, স্বাধীনতা ফেরতে এনেছে। সেই গণতন্ত্র-স্বাধীনতা নষ্ট করার জন্য যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত রক্তঝরা জুলাই জাগরণ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না। কখনো শেখে নাই, কখনো করবে না। কিন্তু যদি কেউ আমার দেশের মাটিতে আঘাত হানে, যদি আমার দেশের গণতন্ত্র, স্বাধীনতা কেউ খর্ব করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে জনগণ তা রুখে দিবে। আরও পড়ুন সমাজকল্যাণ মন্ত্রী / জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি তিনি আরও বলেন, আজকের দিনটা আমাদের বিজয়ের দিন, খুশির দিন, আবার দিনটি দুঃখেরও কান্নার দিন। যারা নিহত হয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যারা আহত হয়ে এখনো হাসপাতালে ভুগছে তাদেরও স্মরণ করি। নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ছোট ভাই বোনেরা জীবন দিয়ে গণতন্ত্র ফেরত এনেছে, স্বাধীনতা ফেরতে এনেছে। সেই গণতন্ত্র-স্বাধীনতা নষ্ট করার জন্য যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত রক্তঝরা জুলাই জাগরণ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না। কখনো শেখে নাই, কখনো করবে না। কিন্তু যদি কেউ আমার দেশের মাটিতে আঘাত হানে, যদি আমার দেশের গণতন্ত্র, স্বাধীনতা কেউ খর্ব করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে জনগণ তা রুখে দিবে।
তিনি আরও বলেন, আজকের দিনটা আমাদের বিজয়ের দিন, খুশির দিন, আবার দিনটি দুঃখেরও কান্নার দিন। যারা নিহত হয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যারা আহত হয়ে এখনো হাসপাতালে ভুগছে তাদেরও স্মরণ করি।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমূখ। এর আগে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
এন কে বি নয়ন/এনএইচআর/এএসএম
What's Your Reaction?
