ষাটগম্বুজ মসজিদে এবারও ঈদের তিন জামাত

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে পর্যায়ক্রমে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। চাঁদ দেখার সাপেক্ষে শুক্র বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (১৯ মার্চ) সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল ফিতরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের আধিক্যের কারণে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. খালিদ। তিনি খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব। দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব নাসির উদ্দিন। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. এনামুল হক। তিনি বায়তুশ শরফ এতিমখানার সুপারিনটেনডেন্ট। ঈদুল ফিতর উপলক্ষে এরইমধ্যে মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা। বাগে

ষাটগম্বুজ মসজিদে এবারও ঈদের তিন জামাত

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে পর্যায়ক্রমে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

চাঁদ দেখার সাপেক্ষে শুক্র বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (১৯ মার্চ) সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল ফিতরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের আধিক্যের কারণে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. খালিদ। তিনি খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব।

দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব নাসির উদ্দিন। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. এনামুল হক। তিনি বায়তুশ শরফ এতিমখানার সুপারিনটেনডেন্ট।

ঈদুল ফিতর উপলক্ষে এরইমধ্যে মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা।

বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মো. যায়েদ বলেন, বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এবারও তিনটি জামাত অনুষ্ঠিত হবে। তিন জামাতে মোট ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করবেন। মসজিদের ভেতরে একসঙ্গে দেড় হাজার এবং বাইরে পাঁচ শতাধিক মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।

নাহিদ ফরাজী/এসআর/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow