সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- ট্রাম্প-পুতিনের পর চীন সফরে গেলেন শাহবাজ শরিফ ইরানের যুদ্ধকে ঘিরে উত্তেজনার মধ্যেই শনিবার (২৩ মে) চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তার এই সফর চার দিনের সরকারি সফর। ৬০ দিনের মধ্যে চাকরি না পেলে ছাড়তে হবে যুক্তরাষ্ট্র, বিপাকে বিদেশিরা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে সাম্প্রতিক ছাঁটাইয়ের ঢেউয়ে সবচেয়ে বেশি চাপে পড়েছেন এইচ-১বি ভিসায় কর্মরত বিদেশি প্রযুক্তিকর্মীরা। চাকরি হারানোর ৬০ দিনের মধ্যে নতুন নিয়োগ না পেলে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে তাদের। সম্প্রতি মেটা, অ্যামাজন ও লিংকডইনের মতো প্রযুক্তি কোম্পানিগুলোতে ব্যাপক ছাঁটাইয়ের জেরে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন এ ধরনের হাজার হাজার বিদেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও হজযাত্রীর সংখ্যা ২০২৫ সালের তুলনায় বেড়েছে আসন্ন হজ উপলক্ষে বিদেশ থেকে এরই মধ্যে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও এ সংখ্যা গত বছরের আন্তর্জাতিক হজযাত্রীর সং

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ট্রাম্প-পুতিনের পর চীন সফরে গেলেন শাহবাজ শরিফ

ইরানের যুদ্ধকে ঘিরে উত্তেজনার মধ্যেই শনিবার (২৩ মে) চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তার এই সফর চার দিনের সরকারি সফর।

৬০ দিনের মধ্যে চাকরি না পেলে ছাড়তে হবে যুক্তরাষ্ট্র, বিপাকে বিদেশিরা

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে সাম্প্রতিক ছাঁটাইয়ের ঢেউয়ে সবচেয়ে বেশি চাপে পড়েছেন এইচ-১বি ভিসায় কর্মরত বিদেশি প্রযুক্তিকর্মীরা। চাকরি হারানোর ৬০ দিনের মধ্যে নতুন নিয়োগ না পেলে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে তাদের। সম্প্রতি মেটা, অ্যামাজন ও লিংকডইনের মতো প্রযুক্তি কোম্পানিগুলোতে ব্যাপক ছাঁটাইয়ের জেরে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন এ ধরনের হাজার হাজার বিদেশি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও হজযাত্রীর সংখ্যা ২০২৫ সালের তুলনায় বেড়েছে

আসন্ন হজ উপলক্ষে বিদেশ থেকে এরই মধ্যে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও এ সংখ্যা গত বছরের আন্তর্জাতিক হজযাত্রীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

‘বাংলাদেশ-নেপালের সঙ্গে তুলনা ভারতের জেন জির জন্য অপমানজনক’

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, ভারতের জেন জি আন্দোলনের সঙ্গে বাংলাদেশ বা নেপালের রাজনৈতিক পরিস্থিতির তুলনা করা অপমানজনক। সম্প্রতি সামাজিক মাধ্যমে সিজেপির জনপ্রিয়তা বাড়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

জাঁকজমকপূর্ণ বিয়ে: ধীরে ধীরে একাকিত্ব, তারপর করুণ মৃত্যু

হাসিখুশি, প্রাণবন্ত এবং আনন্দে ভরপুর তুইশা শর্মা ছিলেন এমন এক কনে, যিনি বিয়ের প্রতিটি অনুষ্ঠানে হাসি আর নাচে সবাইকে মাতিয়ে রেখেছিলেন। কিন্তু সেই হাসিমাখা কনের মৃত্যু হয়েছে বিয়ের পাঁচ মাস পার হওয়ার আগেই। এখন তার মুখ ভেসে উঠছে টেলিভিশনের পর্দায় এবং সংবাদপত্রের প্রথম পাতায়, আর মৃত্যুর পরও তাকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন।

অপারেশন থিয়েটারে রোগীকে চেতনানাশক দিয়ে ধর্ষণ, চিকিৎসক গ্রেফতার

অপারেশন থিয়েটারে চিকিৎসার সময় এক শিক্ষার্থীকে চেতনানাশক ইনজেকশন দিয়ে ধর্ষণের অভিযোগে ভারতে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। উত্তর প্রদেশের রাজধানী লখনউর বকশি কা তালাব এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই ধর্ষণের অভিযোগ ওঠে। এরই মধ্যে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালটি সিলগালা করা এবং অভিযুক্তের চিকিৎসক সনদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

ক্রমেই অস্থিতিশীল হচ্ছে ভারত, বিপাকে প্রবাসী ও চাকরিপ্রত্যাশীরা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারতের কর্মসংস্থানের দুটি বড় খাতকে চাপে ফেলেছে। উপসাগরীয় দেশগুলোতে কাজ করা শ্রমিকরা দেশে ফিরতে বাধ্য হচ্ছেন, আর চামড়াজাত পণ্য থেকে শুরু করে কাচশিল্প পর্যন্ত ভারতের উৎপাদিত পণ্যের বৈশ্বিক চাহিদাও কমে যাচ্ছে।

পারস্য উপসাগরে পানির সংকটে হাজার হাজার নাবিক, আছে হামলার ভয়

হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরে ইরান নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে পারস্য উপসাগরে আটকে থাকা হাজারো নাবিকের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বেড়েছে।

গ্রিনকার্ডপ্রত্যাশীদের যে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা যদি নিজেদের অভিবাসন স্ট্যাটাস পরিবর্তন করে গ্রিন কার্ড পেতে চান, তবে তাদের নিজ নিজ দেশে ফিরে গিয়ে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। শুক্রবার (২৩ মে) এমন ঘোষণা দিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইসি)। এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন সহায়তা সংস্থা।

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow