সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- মধ্যপ্রাচ্যে ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ নিশ্চিত হলে আলোচনায় প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য ‘কড়া’ শর্ত নির্ধারণ করেছে তেহরান। উপসাগরীয় অঞ্চলে সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ এবং ইরানের ওপর হামলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। ইসরায়েলি গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথাকথিত ‘নিরাপদ’ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। দুদিনের সফরে উত্তর কোরিয়ায় বেলারুশের লুকাশেঙ্কো উত্তর কোরিয়ায় প্রথম সরকারি সফর করেছেন বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো। রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে সমর্থন করা উত্তর কোরিয়া ও বেলারুশ তাদের সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়ার তেল না পাওয়ায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করলো হাঙ্গেরি ড্রুজ্ববা পাইপলাইনের মাধ্যমে

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মধ্যপ্রাচ্যে ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ নিশ্চিত হলে আলোচনায় প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য ‘কড়া’ শর্ত নির্ধারণ করেছে তেহরান। উপসাগরীয় অঞ্চলে সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ এবং ইরানের ওপর হামলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান।

ইসরায়েলি গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথাকথিত ‘নিরাপদ’ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

দুদিনের সফরে উত্তর কোরিয়ায় বেলারুশের লুকাশেঙ্কো

উত্তর কোরিয়ায় প্রথম সরকারি সফর করেছেন বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো। রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে সমর্থন করা উত্তর কোরিয়া ও বেলারুশ তাদের সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।

রাশিয়ার তেল না পাওয়ায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করলো হাঙ্গেরি

ড্রুজ্ববা পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল না পেলে ইউক্রেনকে গ্যাস সরবরাহ করবে না হাঙ্গেরি। বুধবার (২৫ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এমন ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।

ইসরায়েলকে রক্ষায় ‘আয়রন ডোম’ বানাবে জার্মানির ভক্সওয়াগন

জার্মান বহুজাতিক গাড়ি নির্মাতা কোম্পানি ভক্সওয়াগন তাদের একটি কারখানাকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম (ইন্টারসেপ্টর) উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে। বুধবার (২৫ মার্চ) ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

যুদ্ধ তহবিলে স্যান্ডার্সের ‘না’: ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধে প্রস্তাব

ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত ২০ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল ‘কখনোই সমর্থন করবেন না’ বলে জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। পাশাপাশি ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে তিনি একটি প্রস্তাব আনবেন বলে জানিয়েছেন।

ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর

ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে মোহাম্মদ যুলঘাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। গত সপ্তাহে বিমান হামলায় নিহত আলী লারিজানির উত্তরসূরি হিসেবে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খবর আল জাজিরার।

ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা: রেড ক্রিসেন্ট

ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ বাহিনীর হামলায় ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এমন তথ্য জানিয়েছে।

হরমুজ সংকটে তেলের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কুয়েত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় অপরিশোধিত তেল উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কুয়েত। মঙ্গলবার (২৪ মার্চ) কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা

ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন পদক্ষেপ ঘোষণা করলো ফিলিপাইন। খবর বিবিসির।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow