সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- এস আলমের সম্পত্তি জব্দ করলো সাইপ্রাসমোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাসের কর্তৃপক্ষ। অর্থপাচার ও ব্যাংক জালিয়াতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আল-আকসার তদারকি থেকে জর্ডানকে সরাতে ‘কাজ করছে’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলজেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ কমপ্লেক্সের তদারকি থেকে জর্ডানকে সরাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘সক্রিয়ভাবে কাজ করছে’ বলে খবর পাওয়া গেছে। মুসলিমদের এই পবিত্র স্থানটির ব্যবস্থাপনা ইসরায়েলি স্বার্থের অনুকূলে নিয়ে আসার জন্য একটি নতুন চুক্তি বা ব্যবস্থার চেষ্টা চলছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই একাধিক সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। পরীক্ষার সময় জেফ বেজোসের রকেটে ভয়াবহ বিস্ফোরণযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরীক্ষার সময় মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লু অরিজিনের একটি রকেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) ২ রাত ৯টার দিকে কেপ ক্যানাভেরালে এই বিস্ফোরণ ঘটে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
এস আলমের সম্পত্তি জব্দ করলো সাইপ্রাস
মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাসের কর্তৃপক্ষ। অর্থপাচার ও ব্যাংক জালিয়াতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আল-আকসার তদারকি থেকে জর্ডানকে সরাতে ‘কাজ করছে’ যুক্তরাষ্ট্র-ইসরায়েল
জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ কমপ্লেক্সের তদারকি থেকে জর্ডানকে সরাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘সক্রিয়ভাবে কাজ করছে’ বলে খবর পাওয়া গেছে। মুসলিমদের এই পবিত্র স্থানটির ব্যবস্থাপনা ইসরায়েলি স্বার্থের অনুকূলে নিয়ে আসার জন্য একটি নতুন চুক্তি বা ব্যবস্থার চেষ্টা চলছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই একাধিক সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
পরীক্ষার সময় জেফ বেজোসের রকেটে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরীক্ষার সময় মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লু অরিজিনের একটি রকেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) ২ রাত ৯টার দিকে কেপ ক্যানাভেরালে এই বিস্ফোরণ ঘটে। রকেটটি উৎক্ষেপণের আগে ‘হটফায়ার টেস্ট’ চলাকালে বিস্ফোরিত হয় বলে জানিয়েছে কোম্পানিটি। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাচ্ছে আফগানিস্তান, বড় চুক্তি সই
রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পশ্চিমবঙ্গ/ পাটক্ষেতে ‘গুপ্তধন’: নেতার জমিতে মিললো বস্তাভরা টাকা
পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযানের মধ্যেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক তৃণমূল নেতার বাড়ির পাশের পাটক্ষেত থেকে মাটির নিচে পোঁতা অবস্থায় বস্তা ও ব্যাগভর্তি কোটি কোটি রুপি উদ্ধার করেছে পুলিশ। ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়ে এই ‘গুপ্তধন’ উদ্ধার করা হয়।
মশার ওষুধে কাজ হচ্ছে না? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য
মশা তাড়ানোর জনপ্রিয় ওষুধ ডিইইটি আগের মতো কার্যকর থাকছে না বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকেরা বলছেন, কিছু মশা এই ওষুধের গন্ধের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। ফলে মশা প্রতিরোধে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
ট্রাম্পের ছবি দিয়ে নোট ছাপাতে তোড়জোড়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন ২৫০ ডলারের নোট ছাপার প্রস্তুতি নিচ্ছে। প্রস্তাবটি অনুমোদন পেলে সেই নোটে ট্রাম্পের ছবি থাকতে পারে।
রোমানিয়ায় রুশ ড্রোনের আঘাত, ‘প্রতি ইঞ্চি’ রক্ষায় প্রস্তুত ন্যাটো
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র রোমানিয়ার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে রাশিয়ার একটি ড্রোন। এতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জোটের ‘প্রতি ইঞ্চি’ ভূখণ্ড রক্ষা করতে ন্যাটো সম্পূর্ণ প্রস্তুত।
জাপানের পদক্ষেপে দুশ্চিন্তায় ভারতের আম ব্যবসায়ীরা
জাপান প্রায় দুই দশক পর আবারও ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। চলতি বছরের শুরুতে ভারতীয় পেস্ট কন্ট্রোল বা কীটনাশক ব্যবস্থাপনায় ত্রুটি খুঁজে পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয় জাপান।
নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বন্ধে সংবিধান সংস্কার করছে মেক্সিকো
বিদেশি হস্তক্ষেপের কারণে নির্বাচন বাতিলের সুযোগ রেখে একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছে মেক্সির সংসদের নিম্নকক্ষ। সমালোচকদের মতে, এই পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা দুর্বল করতে পারে এবং বৈধ নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার নতুন পথ খুলে দিতে পারে।
ভারতের ‘বেভারেজ কিং’ রবি জয়পুরিয়ার উত্থান হলো যেভাবে
রবি জয়পুরিয়া ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, যিনি বেভারেজ কিং অব ইন্ডিয়া বা ইন্ডিয়ার কোলা কিং নামে পরিচিত। তিনি আরজে কর্পের চেয়ারম্যান।
কেএএ/এমএস
What's Your Reaction?