সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ জুন ২০২৬

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় ইরান ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। পারমাণবিক অস্ত্র উৎপাদন বাড়াতে কিম জং উনের তোড়জোড় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও দ্রুত সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। ৮ হাজার কর্মী বরখাস্ত করতে নির্বাহী আদেশে ট্রাম্পের সই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে প্রায় আট হাজার ফেডারেল কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা আগের চেয়ে সহজ হবে। এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীবাহিনী পুনর্গঠনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। মৃত ভেবে শেষকৃত্য শুরু, ৬ দিন পর জীবিত ফিরলেন এভারেস্ট গাইড মৃত ভেবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু করেছিল পরিবার। কিন্তু ছয় দিন পর বিশ্বের সর্বোচ্চ পর্বতের বরফঢাকা ঢালে হামাগুড়ি দিতে দিতে জীবিত অবস্থায় ফিরে এলেন এক নেপালি শেরপা। এভারেস্টে বেঁচে ফেরার এই ঘটনা নিয়ে স

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ জুন ২০২৬

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

পারমাণবিক অস্ত্র উৎপাদন বাড়াতে কিম জং উনের তোড়জোড়

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও দ্রুত সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন।

৮ হাজার কর্মী বরখাস্ত করতে নির্বাহী আদেশে ট্রাম্পের সই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে প্রায় আট হাজার ফেডারেল কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা আগের চেয়ে সহজ হবে। এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীবাহিনী পুনর্গঠনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

মৃত ভেবে শেষকৃত্য শুরু, ৬ দিন পর জীবিত ফিরলেন এভারেস্ট গাইড

মৃত ভেবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু করেছিল পরিবার। কিন্তু ছয় দিন পর বিশ্বের সর্বোচ্চ পর্বতের বরফঢাকা ঢালে হামাগুড়ি দিতে দিতে জীবিত অবস্থায় ফিরে এলেন এক নেপালি শেরপা। এভারেস্টে বেঁচে ফেরার এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম: মোদীর বিরুদ্ধে লাখো শিক্ষার্থীর ক্ষোভ

ভারতের স্কুলশিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনাকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনকে (সিবিএসই) ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের পর হাজারো শিক্ষার্থী অভিযোগ করেছেন যে তাদের উত্তরপত্র মূল্যায়নে গুরুতর অনিয়ম হয়েছে। এই অভিযোগ এখন শুধু শিক্ষা ব্যবস্থার প্রশ্নেই সীমাবদ্ধ নেই; এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্যও রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রেকর্ড বিদেশি শিক্ষার্থী, উচ্চশিক্ষার নতুন গন্তব্য যখন নিউজিল্যান্ড

বিদেশি শিক্ষার্থী আকর্ষণে নতুন রেকর্ড গড়েছে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো। ২০২৫ সালে দেশটির আটটি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর ভর্তি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা খাত ক্রমশ উচ্চশিক্ষাকেন্দ্রিক হয়ে উঠছে, যা নিউজিল্যান্ডের শিক্ষা রপ্তানি বৃদ্ধির কৌশলকে নতুন গতি দিয়েছে।

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষা বিঘ্নিত করেছেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে ইউএপিএ অর্থাৎ দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি সিং।

যুদ্ধবিরতি ঘোষণার পরেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

ওয়াশিংটনে আলোচনার পর ইসরায়েল ও লেবানন একটি শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে, এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার লেবাননের সরকারি গণমাধ্যম দেশটির দক্ষিণে ইসরায়েলি বিমান হামলার খবর জানিয়েছে।

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির খবরে তেলের দাম কমেছে

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শক্তিশালী হওয়ার খবরে তেলের দাম কমেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ করার ক্ষেত্রেও এটি একটি বৃহত্তর কূটনৈতিক সাফল্য হিসেবে আশা জাগিয়েছে। খবর আল জাজিরার।

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow