সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬

মাদুরোর পর খামেনি/ মিত্রদের পতনেও ‘নীরব’ কেন চীন?প্রথমে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো, এরপর ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি- মাত্র দুই মাসের ব্যবধানে দুই ঘনিষ্ঠ মিত্রকে হারিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক নাটকীয় অভিযানে মাদুরো এখন নিউইয়র্কের বন্দিশালায়, আর তেহরানের বুকে ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় নিহত হয়েছেন খামেনি। নিজের দুই প্রধান ভূ-রাজনৈতিক অংশীদারের এমন পরিণতিতে বেইজিং ক্ষোভ প্রকাশ করলেও, কার্যত কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি তাদের। কুর্দি বাহিনীকে অস্ত্র দিয়ে ইরানে বিদ্রোহ উসকে দিতে চায় যুক্তরাষ্ট্রইরানে সরকারবিরোধী বিদ্রোহ উসকে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে সিএনএন। শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ শতাধিকভারতে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে হামলার শিকার হয়েছে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা। বুধবার (৪ মার্চ) ভোরে একটি সাবমেরিন থেকে চালানো টর্পেডো বা ক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬

মাদুরোর পর খামেনি/ মিত্রদের পতনেও ‘নীরব’ কেন চীন?
প্রথমে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো, এরপর ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি- মাত্র দুই মাসের ব্যবধানে দুই ঘনিষ্ঠ মিত্রকে হারিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক নাটকীয় অভিযানে মাদুরো এখন নিউইয়র্কের বন্দিশালায়, আর তেহরানের বুকে ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় নিহত হয়েছেন খামেনি। নিজের দুই প্রধান ভূ-রাজনৈতিক অংশীদারের এমন পরিণতিতে বেইজিং ক্ষোভ প্রকাশ করলেও, কার্যত কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি তাদের।

কুর্দি বাহিনীকে অস্ত্র দিয়ে ইরানে বিদ্রোহ উসকে দিতে চায় যুক্তরাষ্ট্র
ইরানে সরকারবিরোধী বিদ্রোহ উসকে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে সিএনএন।

শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ শতাধিক
ভারতে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে হামলার শিকার হয়েছে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা। বুধবার (৪ মার্চ) ভোরে একটি সাবমেরিন থেকে চালানো টর্পেডো বা ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ডুবে গেছে বলে প্রাথমিক সূত্রে দাবি করা হয়েছে। দুর্ঘটনায় জাহাজের ১৮০ জন নাবিকের মধ্যে অন্তত ১০১ জন নিখোঁজ রয়েছেন। বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে লঙ্কান কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়েছে যুক্তরাষ্ট্রের সাবমেরিন
শ্রীলঙ্কা উপকূলের ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে।

ইরানের মিসাইল ভূপাতিত/ এবার কি তবে যুদ্ধে জড়াবে তুরস্ক?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবারও নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরান থেকে উৎক্ষেপিত একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার কাছে ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, কী বলছে ন্যাটো?
তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইরানের কঠোর সমালোচনা করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের মুখপাত্র অ্যালিসন হার্ট এক বিবৃতিতে বলেন, তুরস্ককে লক্ষ্য করে ইরানের হামলার নিন্দা জানাচ্ছে ন্যাটো।

উপ-প্রধানমন্ত্রী/ স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না
স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না বলে জানিয়েছেন স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো। তিনি বলেছেন, আমরা নিশ্চিতভাবে কারও দাস হবো না। কোনো হুমকি বরদাশত করবো না এবং নিজেদের মূল্যবোধের রক্ষা করবো।

মার্কিন অর্থমন্ত্রী/ ট্রাম্পের ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক এ সপ্তাহেই কার্যকর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক এ সপ্তাহেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

যুদ্ধের ব্যয় সপ্তাহে ৩০০ কোটি ডলার, অর্থনৈতিক সংকটে ইসরায়েল
ইরানের সঙ্গে চলমান সরাসরি সংঘাতের কারণে ইসরায়েলের অর্থনীতি এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। বুধবার (৪ মার্চ) দেশটির অর্থ মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, যুদ্ধের প্রভাবে প্রতি সপ্তাহে ইসরায়েলের প্রায় ৯৪০ কোটি শেকেল, যা প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

রণকৌশলে আইআরজিসি’র নতুন চমক ‘সুইসাইড ড্রোন’, দিশেহারা যুক্তরাষ্ট্র
ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ ও পঞ্চম দিনে এক নতুন রণকৌশল লক্ষ্য করা যাচ্ছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং নেভির মধ্যে দায়িত্ব বণ্টনের মাধ্যমে এই সংঘাত এখন আরও সুনির্দিষ্ট ও তীব্র রূপ নিয়েছে।

মার্কিন নাগরিকদের ‘এখনই’ কাতার ছাড়ার নির্দেশ
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘এখনই’ কাতার ছাড়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক জরুরি বার্তায় তারা জানিয়েছে, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের হুমকির কারণে ৩ মার্চ থেকে অ-জরুরি মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকটে হুমকির মুখে থাকা সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা রক্ষায় ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার (৩ মার্চ) জানিয়েছেন, তার বিমানবাহী রণতরী চার্লস দ্য গলকে ভূমধ্যসাগরে পাঠাচ্ছে ও এ লক্ষ্য বাস্তবায়নে একটি জোট গঠনে কাজ করছে।

কেএএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow