সংঘাত আফগানিস্তানের মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে
পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত আফগানিস্তানের মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘের মানবিক কর্মীরা লক্ষ্য করেছেন যে বছরের পর বছর ধরে সংঘাত, দারিদ্র্য এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যার এরই মধ্যে মানবিক সহায়তার প্রয়োজন। তিনি বলেন, প্রায় ২ কোটি ২০ লাখ পুরুষ, নারী এবং শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। যুদ্ধ চলতে থাকলে বা আরও তীব্র হলে এই সংখ্যা আরও বাড়বে। ডুজারিক বলেন, আমরা আমাদের মানবিক অংশীদারদের সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেখানেই সম্ভব আমরা সহায়তা চালিয়ে যাব। এদিকে আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধের আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় অন্তত ২৭৪ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালো কাবুল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, যুদ্ধের সূত্রপাতকারী হলো পাকিস্তান। আফগানিস্তান আত্মরক্ষার অধিকা
পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত আফগানিস্তানের মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘের মানবিক কর্মীরা লক্ষ্য করেছেন যে বছরের পর বছর ধরে সংঘাত, দারিদ্র্য এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যার এরই মধ্যে মানবিক সহায়তার প্রয়োজন।
তিনি বলেন, প্রায় ২ কোটি ২০ লাখ পুরুষ, নারী এবং শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। যুদ্ধ চলতে থাকলে বা আরও তীব্র হলে এই সংখ্যা আরও বাড়বে।
ডুজারিক বলেন, আমরা আমাদের মানবিক অংশীদারদের সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেখানেই সম্ভব আমরা সহায়তা চালিয়ে যাব।
এদিকে আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধের আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় অন্তত ২৭৪ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালো কাবুল।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, যুদ্ধের সূত্রপাতকারী হলো পাকিস্তান। আফগানিস্তান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে ও তার ভূখণ্ড রক্ষা করেছে। কিন্তু পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে, তাহলে তারাও সামনে আগাবেন।
টিটিএন
What's Your Reaction?