সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

নেত্রকোনার বারহাট্টায় থানায় দায়ের করা একটি লিখিত অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক ওমর আহম্মদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। তিনি দৈনিক জনবাণীর বারহাট্টা উপজেলা প্রতিনিধি এবং বারহাট্টা প্রেসক্লাবের সদস্য। জিডি সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বারহাট্টা সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের বিষয়ে ভুক্তভোগীর ভিডিও বক্তব্যসহ সাংবাদিক ওমর আহম্মদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সংবাদ প্রকাশ করেন। অভিযোগে বলা হয়, ওই ঘটনার পর গত ১৬ জুলাই বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয়ে সাদ্দাম হোসেন তালুকদার মোবাইল ফোনে সাংবাদিক ওমর আহম্মদকে কল করেন। এ সময় তিনি সংবাদ প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।  পাশাপাশি সাংবাদিককে সহযোগিতা করলে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হককেও গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
নেত্রকোনার বারহাট্টায় থানায় দায়ের করা একটি লিখিত অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক ওমর আহম্মদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। তিনি দৈনিক জনবাণীর বারহাট্টা উপজেলা প্রতিনিধি এবং বারহাট্টা প্রেসক্লাবের সদস্য। জিডি সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বারহাট্টা সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের বিষয়ে ভুক্তভোগীর ভিডিও বক্তব্যসহ সাংবাদিক ওমর আহম্মদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সংবাদ প্রকাশ করেন। অভিযোগে বলা হয়, ওই ঘটনার পর গত ১৬ জুলাই বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয়ে সাদ্দাম হোসেন তালুকদার মোবাইল ফোনে সাংবাদিক ওমর আহম্মদকে কল করেন। এ সময় তিনি সংবাদ প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।  পাশাপাশি সাংবাদিককে সহযোগিতা করলে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হককেও গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও জিডিতে দাবি করা হয়। এছাড়া ফোনালাপে অশালীন ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow