সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান প্রসঙ্গে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছয়জন জয়ী হয়েছেন। তবে, হেরে গেছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো আলোচিত বেশ কয়েকজন।

সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান প্রসঙ্গে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছয়জন জয়ী হয়েছেন। তবে, হেরে গেছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো আলোচিত বেশ কয়েকজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow