সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরুর আগেই বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক
সংসদে দেরি করে আসায় বিএনপির অন্য সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত ইশরাক হোসেন। পরবর্তীতে জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন তিনি। এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে শপথ নেন রুমিন ফারহানা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। এদিন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন জামায়াতের সংসদ সদস্যরা। এ সময় শপথস্থল থেকে বেরিয়ে যান ইশরাক হোসেন ও রুমিন ফারহানা। এরপর জামায়াতের ৬৮ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং শপথপত্রে নিজ আসন উল্লেখ করে সই করেন। এর আগে, এদিন বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। সূচি অনুযায়ী, এমপি হিসেবে শপথের পর বিএ
সংসদে দেরি করে আসায় বিএনপির অন্য সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত ইশরাক হোসেন। পরবর্তীতে জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন তিনি। এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে শপথ নেন রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন।
এদিন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন জামায়াতের সংসদ সদস্যরা। এ সময় শপথস্থল থেকে বেরিয়ে যান ইশরাক হোসেন ও রুমিন ফারহানা।
এরপর জামায়াতের ৬৮ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং শপথপত্রে নিজ আসন উল্লেখ করে সই করেন।
এর আগে, এদিন বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন।
সূচি অনুযায়ী, এমপি হিসেবে শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। এরপর বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
What's Your Reaction?