সংবিধান সংস্কার সভার শপথ না নেওয়া জনরায়ের প্রতি অশ্রদ্ধা: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, হাজারও শহীদের রক্তের ওপর এই দেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে আছে। গণভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণ ‘জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ (২০২৫)’ ও সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের নির্দিষ্ট কিছু প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে নিজেদের রায় পরিষ্কারভাবে দিয়েছে। গণভোটে ৬৮ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়েছে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের রায়ই সর্বোচ্চ এবং সব সাংবিধানিক ক্ষমতার উৎস। কিন্তু দুঃখজনকভাবে নির্বাচিত সংসদ সদস্যদের একটি বড় অংশ এখনো সংবিধান সংস্কার সভার শপথ নেননি। এটি জনরায়ের প্রতি অশ্রদ্ধা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম ও ভয়েস ফর রিফর্মের যৌথ উদ্যোগে এই নাগরিক সংলাপে অংশ নেন সংস্কার নিয়ে কাজ করা বেশ কয়েকটি নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা। এছাড়াও অংশ নেন জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া বেশ কয়েকজন জুলাই যোদ্ধা ও তাদের সংগঠনের প্রতিনিধিরা। নাগরিক সংলাপ পরিচালনা করেন ভয়েস ফর রি

সংবিধান সংস্কার সভার শপথ না নেওয়া জনরায়ের প্রতি অশ্রদ্ধা: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, হাজারও শহীদের রক্তের ওপর এই দেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে আছে। গণভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণ ‘জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ (২০২৫)’ ও সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের নির্দিষ্ট কিছু প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে নিজেদের রায় পরিষ্কারভাবে দিয়েছে।

গণভোটে ৬৮ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়েছে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের রায়ই সর্বোচ্চ এবং সব সাংবিধানিক ক্ষমতার উৎস। কিন্তু দুঃখজনকভাবে নির্বাচিত সংসদ সদস্যদের একটি বড় অংশ এখনো সংবিধান সংস্কার সভার শপথ নেননি। এটি জনরায়ের প্রতি অশ্রদ্ধা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম ও ভয়েস ফর রিফর্মের যৌথ উদ্যোগে এই নাগরিক সংলাপে অংশ নেন সংস্কার নিয়ে কাজ করা বেশ কয়েকটি নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা।

এছাড়াও অংশ নেন জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া বেশ কয়েকজন জুলাই যোদ্ধা ও তাদের সংগঠনের প্রতিনিধিরা। নাগরিক সংলাপ পরিচালনা করেন ভয়েস ফর রিফর্মের সমন্বয়ক ফাহিম মাশরুর।

আরও পড়ুন
পিলখানার ঘটনা রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব 
রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, গণভোটের রায়ের ব্যাপারে গড়িমসি করার ফলে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতাও অর্জন করা সম্ভব হবে না।

নাগরিক সংলাপে আরও বক্তব্য রাখেন- রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসিবুদ্দিন হোসাইন, মানবাধিকার কর্মী রুবি আমাতুল্লাহ, আপ বাংলাদেশের ফারহানা সূচি, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার, রাজনৈতিক কর্মী দিদার ভূইয়াঁ, জুলাই রাজবন্দি প্লাটফর্মের মুখপাত্র মাহিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাদের মাজহার প্রমুখ।

সংলাপের সঞ্চালক ফাহিম মাশরুর বলেন, জুলাই কোনো সাধারণ ঘটনা ছিল না। জুলাই আন্দোলন ও এত রক্তপাত শুধু একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার তৈরি করার উদ্দেশ্য নয়। সংস্কার নিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতীক জুলাই সনদ। জনগণের এই আকাঙ্ক্ষা অস্বীকার করলে বা গণভোটের রায় অবজ্ঞা করলে সরকার বা রাজনৌতিক দল নিজেরাই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আরএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow