সংরক্ষিত নারী আসনে ভোট: তিন প্রার্থীর ঋণ খেলাপির তথ্য চাইল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমাদানকারী তিন প্রার্থী ঋণ খেলাপ করেছে কিনা, তা জানাতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) কাছে তথ্য চাইল নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানাগেছে, রোববার (১৯ এপ্রিল) বিএনপির হয়ে মনোনয়নপত্র দাখিল করেন সানজিদা ইসলাম, নিলোফার চৌধুরী মনি ও মাহবুবা রহমান। নির্বাচন আইন অনুযায়ী, ঋণ খেলাপীরা প্রার্থী হওয়ার যোগ্যতা হারান। তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কমিশন এই তথ্য নিয়ে থাকে। এক্ষেত্রে কোনো সম্ভাব্য প্রার্থী ঋণ খেলাপী হলে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এ পর্যন্ত ৪৩১ জন ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন হিজড়া, সাতজন আদিবাসী নারীও রয়েছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমাদানকারী তিন প্রার্থী ঋণ খেলাপ করেছে কিনা, তা জানাতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) কাছে তথ্য চাইল নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২০ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
জানাগেছে, রোববার (১৯ এপ্রিল) বিএনপির হয়ে মনোনয়নপত্র দাখিল করেন সানজিদা ইসলাম, নিলোফার চৌধুরী মনি ও মাহবুবা রহমান।
নির্বাচন আইন অনুযায়ী, ঋণ খেলাপীরা প্রার্থী হওয়ার যোগ্যতা হারান। তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কমিশন এই তথ্য নিয়ে থাকে। এক্ষেত্রে কোনো সম্ভাব্য প্রার্থী ঋণ খেলাপী হলে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
এ পর্যন্ত ৪৩১ জন ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন হিজড়া, সাতজন আদিবাসী নারীও রয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
What's Your Reaction?