সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়, যেসব বিষয় নিয়ে আলোচনা হবে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। গতকাল শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত ১২ মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ রোববার (১৫ মার্চ) দ্বিতীয় দিনের মতো অধিবেশন শুরু হবে ১১টায়। দ্বিতীয় দিনের অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে। আরও পড়ুনত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা হবে সংসদে এছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। চিফ হুইফ মো. নূরুল ইসলাম সংসদে এ বিষয়ে প্রস্তাব করবেন। এমওএস/কেএসআর
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। গতকাল শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত ১২ মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
আজ রোববার (১৫ মার্চ) দ্বিতীয় দিনের মতো অধিবেশন শুরু হবে ১১টায়। দ্বিতীয় দিনের অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা হবে সংসদে
এছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি হবে।
একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। চিফ হুইফ মো. নূরুল ইসলাম সংসদে এ বিষয়ে প্রস্তাব করবেন।
এমওএস/কেএসআর
What's Your Reaction?