সংসদ অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই নিজ আসনে প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই নিজের নির্ধারিত আসন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ দিন বিরতির পর বর্তমান সংসদের প্রথম অধিবেশন (তৃতীয় দিন) রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় শুরু হয়। এদিন অধিবেশন শুরুর নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই নিজের আসনে বসেন প্রধানমন্ত্রী। শুরুতে সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ঠিক এক মাস পর গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হয়। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঈদুল ফিতরের ছুটির কারণে মাত্র দুটি বৈঠকের পর ২৯ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। বর্তমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। স্পিকারের অনুপস্থিতিতে আজ অধিবেশনে দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কেএইচ/এমকেআর

সংসদ অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই নিজ আসনে প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই নিজের নির্ধারিত আসন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৩ দিন বিরতির পর বর্তমান সংসদের প্রথম অধিবেশন (তৃতীয় দিন) রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় শুরু হয়। এদিন অধিবেশন শুরুর নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই নিজের আসনে বসেন প্রধানমন্ত্রী।

শুরুতে সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ঠিক এক মাস পর গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হয়। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঈদুল ফিতরের ছুটির কারণে মাত্র দুটি বৈঠকের পর ২৯ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।

বর্তমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।

স্পিকারের অনুপস্থিতিতে আজ অধিবেশনে দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

কেএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow