সংসদ নির্বাচন নিয়ে সিইসিকে অভিনন্দন জানাল ইইউ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে অভিনন্দন জানাল ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাত করে অভিনন্দন জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রদূত ভোটের সহায়তা দেওয়ায় সিইসির কৃতজ্ঞতা প্রকাশকে সাধুবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ অব্যাহত রয়েছে। উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন-যার আওতায় ১২টি সিটি কর্পোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪,৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনেও ইউরোপিয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সংসদ নির্বাচন নিয়ে সিইসিকে অভিনন্দন জানাল ইইউ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে অভিনন্দন জানাল ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাত করে অভিনন্দন জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত ভোটের সহায়তা দেওয়ায় সিইসির কৃতজ্ঞতা প্রকাশকে সাধুবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ অব্যাহত রয়েছে। উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন-যার আওতায় ১২টি সিটি কর্পোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪,৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনেও ইউরোপিয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow