সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের জাতীয় কবরস্থানে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়। পরে বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হয়। দ্বিতীয় জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, আত্মীয়স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মরহুমের মরদেহ নিজ জেলা পঞ্চগড়ে নেওয়া সম্ভব না হওয়ায় সংসদ ভবন চত্বরে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানাজা শেষে রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এবং পরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। আরও পড়ুন জাতীয় সংসদ প্রাঙ্গণে ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা সম্পন্ন এর আগে, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্প
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের জাতীয় কবরস্থানে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
এর আগে বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়। পরে বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হয়।
দ্বিতীয় জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, আত্মীয়স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মরহুমের মরদেহ নিজ জেলা পঞ্চগড়ে নেওয়া সম্ভব না হওয়ায় সংসদ ভবন চত্বরে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানাজা শেষে রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এবং পরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন রাজনৈতিক, সাংবিধানিক ও বিচারিক মহল শোক প্রকাশ করে।
কেএইচ/এমআইএইচএস
What's Your Reaction?
